চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির নামে স্ট্যান্ড করছে মিয়ামি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

আড়াই বছরের বেশি সময় ধরে ইন্টার মিয়ামির জার্সিতে মাঠ মাতাচ্ছেন লিওনেল মেসি। ফ্লোরিডার ক্লাবটিকে একাধিক সাফল্যও এনে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৩৮ বর্ষী মহাতারকাকে সম্মান জানাতে নতুন এক উদ্যোগ নিয়েছে ক্লাবটি। মিয়ামির নতুন স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নামরকরণ হবে মেসির নামে।

শুক্রবার মিয়ামি জানিয়েছে, তাদের নতুন ২৬,৭০০ আসনের ‘নু স্টেডিয়ামে’ মেসিকে এভাবে সম্মান জানানোর কথা। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাধারণত এ ধরনের সম্মান অতীতকে স্মরণ করে দেয়া হয়। কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমানকে উদযাপন করা হচ্ছে, যা প্রতিবার লিও মাঠে নামলে অনুভূত হয়। কাউকে সম্মান জানানো মানেই অধ্যায়ের সমাপ্তি নয়, বরং কখনও কখনও এটি একটি অনন্য মুহূর্তের স্বীকৃতি।’

অস্টিন এফসির বিপক্ষে আগামী ৪ এপ্রিল নতুন স্টেডিয়ামে ইন্টার মিয়ামি তাদের প্রথম ম্যাচ খেলবে।

বার্সেলোনা ও পিএসজিতে সফল ক্যারিয়ার শেষে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। ইতোমধ্যে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৮২ গোল) এবং সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড (৫৩ অ্যাসিস্ট) গড়েছেন। মেসির হাত ধরে মিয়ামি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও এমএলএস কাপ জয়ের মতো সাফল্যও পেয়েছে।

অবশ্য মেসির নামে এর আগেও একটি স্ট্যান্ড নামকরণ করা হয়েছিল, ২০২৫ সালের জুন মাসে তার শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ কিংবদন্তিকে এভাবে সম্মান জানান। গত মৌসুমে আটবারের ব্যালন ডি’অরজয়ী এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুইবার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) পুরস্কার জিতেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নু স্টেডিয়ামমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চার প্রকল্পে ১৪০ কোটি ডলার ঋণ পেতে এডিবির সঙ্গে চুক্তি

মে ২৪, ২০২৬

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারকে রাখা হয়েছে ‘মার্কেটিং’য়ের জন্য

মে ২৪, ২০২৬

সংবাদ সম্মেলন থেকে গ্রেফতার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা

মে ২৪, ২০২৬

সৌদি-বাংলাদেশ বাণিজ্যে নতুন গতি আনতে উদ্যোগ নেবে সরকারের

মে ২৪, ২০২৬

নতুন সরকারের প্রথম বাজেট হবে কৃষকের জন্য: কৃষিমন্ত্রী

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT