ফুটবল

মেসি-নেইমার-এমবাপেকে বেঞ্চে বসিয়ে রাখার বার্তা

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলনরত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

পিএসজির তিন তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপেকে বেঞ্চে বসে থাকা লাগতে পারে বলে তাদের বার্তা দেয়া হয়েছে। পছন্দ হোক বা না হোক দলের প্রয়োজনে এমন সিদ্ধান্ত নিতে কার্পণ্য করবেন না বলে তাদের সাফ জানিয়ে দিয়েছেন কোচ ক্রিস্তোফ গালতিয়েরে।

গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে নঁতেকে ৩-০ গোলে হারায় পিএসজি। ৬৩ মিনিটে এমবাপেকে বেঞ্চে বসিয়ে নেইমারকে মাঠে নামান গালতিয়েরে। সার্জিও রামোসকেও ৬২ মিনিটে নামানো হয়েছিল। এর আগে মোনাকো ও তুলুসের বিপক্ষে ম্যাচের শেষদিকে মেসিকেও মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়েছিল।

চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে আজ ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। ইউরোপের ক্লাব ফুটবলের সেরা আসরের আগে ফ্রেঞ্চ জায়ান্টদের কোচ বার্তাটা বেশ পরিষ্কারভাবে দিয়ে রেখেছেন। তারকা ফুটবলার হলেই পুরো ৯০ মিনিট মাঠে খেলা ও শুরুর একাদশে থাকা নিশ্চিত নয়।

‘আমি এ ব্যাপারে একবার তিন তারকা খেলোয়াড়ের প্রত্যেকের সঙ্গে এবং আরেকবার পুরো স্কোয়াডের সঙ্গে কথা বলেছি। সবাইকে বলতে চাই, এমনটাই হতে যাচ্ছে। আমাদের সঠিক মনোভাব থাকতে হবে এবং সিদ্ধান্ত মানতে হবে।’

‘আমরা অনেক খেলি। প্রতি তিনদিন, চারদিন পরপর খেলি। সামনে বিশ্বকাপ আছে। সবাইকে বুঝতে হবে যে তারা সব ম্যাচ খেলতে পারবে না।’

বিষয়:এমবাপেনেইমারপিএসজিমেসিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…