ফুটবল

ভূমিকম্পে মেসির শোক, হোটেল খুলে দিলেন রোনালদো

মেসি ও রোনালদো, একদিকে ফুটবল তারকা অন্যদিকে ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি ফুটবল খেলছেন, অন্যদিকে ধ্বংসস্তূপের ছবি, ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় শোক জানিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

অন্যদিকে, পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হোটেল আশ্রয়হীনদের জন্য খুলে দেয়া হয়েছে। মারাক্কোতে অবস্থিত চার তারকা মানের ‘পেস্তানা সিআর সেভেন’ ওই হোটেলের আশেপাশেও অনেকে আশ্রয় নিয়েছেন বলে আশ্রয় নেয়া এক স্প্যানিশ দাবি করেছেন। খবর ইউরোপীয় সংবাদ মাধ্যমের।

মরক্কোর পেস্টানা ক্রিটা হোটেলের অভ্যন্তর ও বহিরঙ্গন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মেসি লিখেছেন, ‘মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের জন্য ও ভয়ঙ্কর বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্যও।’

বিবিসি রিপোর্টের হিসাব মতে মারাত্মক ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে এ সংখ্যা ১৪০০ শ বেশি।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মরক্কোর দুই ফুটবলার সোফিয়ান আমরাবাত এবং হাকিম জিয়েচ। শনিবার দেশটির রাজা মোহাম্মদ এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং জনগণকে খাদ্য ও আশ্রয় প্রদানে নির্দেশ দিয়েছেন।

বিষয়:আর্জেন্টিনা জিয়েচ পর্তুগাল মরক্কো মেসি রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…