ফুটবল

হংকংয়ে খেলতে না পারার ব্যাখ্যা দিলেন মেসি

মেসি হংকংয়ে খেলতে না পারার ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল তারকা মেসি হংকংয়ে খেলতে না পারার কারণ ব্যাখ্যা করছেন, তিনি একটি গোলাপি জার্সি পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমপূর্ব প্রীতি ম্যাচে হংকং একাদশের সঙ্গে ৪-১ গোলে ইন্টার মিয়ামি জয় পেলেও খেলা হয়নি সবচেয়ে বড় বিজ্ঞাপন লিওনেল মেসির। এতে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন হংকংয়ের দর্শকরা। এমনকি টিকেট ক্রয়ের অর্থও ফেরত চেয়েছেন তারা। এমন বাস্তবতায় মেসি জানালেন, সেই ম্যাচে খেলতে না পারার কারণ।

জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বুধবার একটি প্রীতি ম্যাচ খেলবে মেসির ইন্টার মিয়ামি। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি বলেছেন, ‘এটা সত্যি দুর্ভাগ্যজনক আমি হংকংয়ে খেলতে পারিনি। ফুটবলে দুর্ভাগ্যজনকভাবে এমনটা হয়ে থাকে। ম্যাচ এমন পরিস্থিতি তৈরি হয় যখন অনেক সময় খেলা সম্ভব হয় না।’

‘সৌদি আরবে প্রথম ম্যাচ খেলার সময় আমি জয়েন্ট পেশিতে অস্বস্তি অনুভব করি। যে কারণে মাঠ থেকে উঠে যাই। ওখানে দ্বিতীয়টিতে দেখতে চেয়েছিলাম কী রকম বোধ করি। কারণ, এমআরআই করানোর পর জানতে পেরেছিলাম আমার জয়েন্ট পেশিতে ফোলা আছে। কোনো চোট না থাকায় সেই ম্যাচে আমি খেলার চেষ্টা করেছিলাম।’

‘হংকংয়ে আমরা খোলা মাঠে অনুশীলন করি। সেই সময় অনেক মানুষ আমাদের দেখতেও এসেছিল। এ ছাড়া শিশুদের নিয়েও একটা পর্ব ছিল। সত্যিই আমি খেলতে চেয়েছিলাম, কিন্তু আমার জয়েন্টে অস্বস্তি ছিল এবং খেলাটা আমার জন্য কষ্টকরই ছিল। দুর্ভাগ্যজনকভাবে ফুটবলে এমন ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে। আমাদের চোট থাকতে পারে। আমার ক্ষেত্রে এমনটাই হয়েছে।’

হংকংয়ের পর মেসিদের পরবর্তী প্রীতি ম্যাচ ভিসেল কোবের বিপক্ষে। সেই ম্যাচ নিয়ে ৩৬ বর্ষী মেসি বলেছেন, ‘আমি এখনও জানি না খেলতে পারবো কিনা। আগের তুলনায় অনেক ভালোবোধ করছি। তবে আমি খেলতে চাই।’

বিষয়:জাপান মিয়ামি মেসি যুক্তরাষ্ট্র হংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…