ফুটবল

বিশ্বকাপ শুরুর ৮ দিন আগে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

বিশ্বকাপ শুরুর ৮ দিন আগে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

নিরাপত্তা শঙ্কায় ১৯ নভেম্বর কাতারে শুরু হতে চলা ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউএস সকার ফেডারেশন চিঠিতে সিদ্ধান্তের কারণ হিসেবে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করেছে। তারা কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কবার্তার কথাও তুলে ধরেছে।

বুধবার ফিফাকে বিশ্বকাপে খেলতে না যওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারের দোহায় হবে এবারের টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্র জে গ্রুপে আছে। তাদের সঙ্গী মন্টেনেগ্রো, আলজেরিয়া ও চিলি।

খেলোয়াড়দের উদ্দেশ্যে ইউএস সকার চিঠিতে বলেছে, ‘দুর্ভাগ্যবশত বর্তমান পরিস্থিতির আলোকে আমরা আর এই টুর্নামেন্টে অংশ নিতে পারছি না। আমাদের খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তা-কল্যাণই আমাদের কাছে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার।’

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ফিফার নিয়ম, টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জনকারী দেশগুলোকে অবশ্যই অংশ নিতে হবে। অন্যথায় জরিমানা গুণতে হবে। টুর্নামেন্ট শুরুর আগের ৩০ দিনের মধ্যে নাম প্রত্যাহার করলে ২০,০০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ২৪,০০০ মার্কিন ডলার) জরিমানার নিয়ম।

বিষয়:ইউএস সকার ফেডারেশন ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ নিরাপত্তা শঙ্কা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…