বাংলাদেশ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ।

বিষয়:কেলি অ্যান একেলস-কারি জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…