চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিবিহীন মিয়ামির হোঁচট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

টরেন্টো এফসির বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। সেরে না ওঠায় ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটির বিপক্ষে ছিলেন না দুজনই। দুই তারকাকে ছাড়া খেলতে নেমে মিয়ামি ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষপর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি টাটা মার্টিনোর দল।

ফ্লোরিডার এক্সপ্লোরিয়া স্টেডিয়ামে সোমবার সকালে মেজর লিগ সকারে দুদলের ম্যাচটি ১-১তে ড্র হয়েছে। ঘরের মাঠে আক্রমণে অবশ্য এগিয়ে ছিল অরল্যান্ডো। বেশ কয়েকবার আক্রমণে গিয়েও শেষপর্যন্ত মিয়ামির রক্ষণে গিয়ে আর পেরে ওঠেনি অরল্যান্ডো।

প্রতিপক্ষের মাঠে মিয়ামিও সমানতালে আক্রমণে গেছে। অবশ্য বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল স্বাগতিক দলটি। ৫২ শতাংশ বলের দখল ছিল অরল্যান্ডোর। তাদের নেয়া ১৩ শটের মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৯ শটের ৫টি লক্ষ্যে রাখতে পারে টাটা মার্টিনোর দল।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধে দুদলের কেউই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথমে গোলের দেখা পেয়ে যায় মিয়ামি। ৫২ মিনিটে ডেভিড রুইজের লক্ষ্যভেদে এগিয়ে যায়। এর ১৪ মিনিট পর সমতা টানে অরল্যান্ডো। ডানকান ম্যাকগুয়েরের জোরাল শটে বল জালে জড়ালে ১-১ গোলের সমতা টানে স্বাগতিক দলটি।

এই ম্যাচে পয়েন্ট হারিয়ে আবারও একধাপ নিচে নেমে গেছে মেসির মিয়ামি। ১৫ দলের মধ্যে তাদের অবস্থান এখন ১৪তে। প্লে অফে খেলতে কমপক্ষে নয়ে থেকে শেষ করতে হবে মেসি-বুসকেটসদের।

আগামী বৃহস্পতিবার ইউএস ওপেন কাপের ফাইনালে মিয়ামি মুখোমুখি হবে হিউস্টন ডায়নামোর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমএলএসটাটা মার্টিনোমিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্যোতিদের সামনে দেড়শতাধিক রানের চ্যালেঞ্জ নেদারল্যান্ডসের

মে ৩১, ২০২৬

ভারতে ফলের পানীয় ও কার্বনেটেড পানীয়ের নতুন এইচএস কোড চালু

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের আহ্বানে আবার আলোচনায় আব্রাহাম চুক্তি

মে ৩১, ২০২৬

পরিবারকে ঘিরেই জেমসের ঈদ আনন্দ

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক মাসে ভারতের শেয়ার বাজার থেকে ৩৩ হাজার কোটি রুপি তুলে নিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT