ফুটবল

ইউরোপসেরা ক্লাবের বিপক্ষে আবারও খেলবেন মেসি

ক্লান্ত মেসি দারুণ খুশি, নতুন রেকর্ড গড়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল খেলোয়াড় মেসি গোল উদযাপন করছেন, পিঙ্ক জার্সি পরা, মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউরোপেরসেরা দলগুলোর সঙ্গে আবারও খেলার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। ২০২৫ ক্লাব বিশ্বকাপে কিংবদন্তির ক্লাব ইন্টার মিয়ামিকে সুযোগ দিতে যাচ্ছে ফিফা। সরাসরি কোয়ালিফাই না করলেও অতিথি দল হিসেবে মিয়ামি এই সুবিধা দিতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

তবে ক্লাব বিশ্বকাপে প্রতিযোগী দলগুলোর তালিকায় মিয়ামির নাম অন্তর্ভূক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। সংবাদমাধ্যম ইএসপিএনের দাবি সাউথ ফ্লোরিডার ক্লাবটি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) থেকে বৈশ্বিক এই প্রতিযোগিতায় নিজেদের খেলা নিশ্চিত করেছে।

এমএলএসে ইতিমধ্যেই মিয়ামি নিয়েছে সাপোর্টার্স শিল্ড। এই যোগ্যতার ভিত্তিতেই বিশ্বকাপ খেলতে পারেন মেসি বাহিনী। এছাড়াও স্বাগতিক হিসেবে খেলার ক্ষেত্রেও একটি সুযোগ চালু রেখেছে ফিফা।

এমএলএস ও ফিফা থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি দ্রতই নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিষয়:ক্লাব বিশ্বকাপ ২০২৫ মিয়ামি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…