অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি

Lionel Messi celebrating on the football field in his Argentina jersey, smiling and showing joy. Channel i News – চ্যানেল আই নিউজ
গত বুধবার পরিবারসহ মিয়ামিতে আসেন লিওনেল মেসি। ফ্রান্স থেকে আমেরিকায় এসে বেশ মানিয়ে নিতে শুরু করেছেন ৩৬ বর্ষী মহাতারকা। রোববার সমর্থকদের সঙ্গে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি। তার আগে বড় এক দুর্ঘটনায় পড়তে বসেছিলেন মেসি। যদিও অল্পের জন্য বেঁচে গেছেন কিংবদন্তি।
মিয়ামির রাস্তায় ফোর্ট লডারডেল পুলিশের একটি গাড়ি মেসির গাড়িকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। রাস্তার একটি মোড়ে ট্রাফিক সংকেত বুঝতে পারেনি মেসির গাড়ির চালক। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে খানিকটা সামনে এগিয়ে যায়। সামনের রাস্তা দিয়ে তখন বেশ কয়েকটি গাড়ি আসছিল।
ভাগ্যক্রমে সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো সতর্ক ছিল। সময়মত গতি কমিয়ে দেয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। সেসময় গাড়ি মেসি নিজেই চালাচ্ছিলেন নাকি চালক ছিল তা জানানো হয়নি।
২২ জুলাই ইন্টার মিয়ামির হয়ে অভিষেক হতে চলেছে মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।






