এক মাসেরও বেশি সময় ধরে চলা ফুটবল বিশ্বকাপের মহারণ এখন শেষ দিকে। চোখধাঁধানো গোল, রুদ্ধশ্বাস লড়াই আর আবেগের পর এবার নির্ধারণ হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। ট্রফি জয়ের লড়াইয়ের পাশাপাশি বাড়তি আগ্রহ এখন ব্যক্তিগত পুরস্কারগুলোর দিকে। গোল্ডেন বল ও গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি, সুযোগ আছে কিলিয়ান এমবাপ্পেরও।
