ফুটবল

মেসির ফেরার বার্তা দিল মিয়ামি

মেসি মিয়ামি ফুটবল ক্লাবে যোগ দিলেন, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল তারকা লিওনেল মেসি মিয়ামি ফুটবল ক্লাবে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হ্যামস্ট্রিং চোটের কারণে টানা চার ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা কবে মাঠে ফিরবেন, তা মিয়ে ইন্টার মিয়ামির সমর্থকদের মাঝে ছিল তুমুল আগ্রহ। অবশেষে হতে চলেছে অপেক্ষার অবসান। ফিটনেস ফিরে পেতে থাকা এলএম টেনকে দ্রুতই ফুটবল মাঠে দেখা যাবে।

নিজেদের ফেসবুক পেজে মিয়ামি বিশ্বজয়ী ফুটবলারের ফেরার বার্তা দিয়েছে। মেসির সাদাকালো একটি ছবি যুক্ত করে তাতে লেখা, তিনি ফিরছেন। ক্যাপশনে লেখা হয়েছে, আমরা আগামীকাল কলোরাডো র‌্যাপিডসের সাথে লড়াই করতে ঘরের মাঠে ফিরে আসছি।

৩৬ বর্ষী তারকা কতক্ষণ খেলার মতো ফিট আছেন, সেটি এখনো নিশ্চিত নয়। মিয়ামির সহকারী কোচ জাভি মোরালেস অবশ্য তাকে ১০ মিনিটের জন্য হলেও খেলাতে চাওয়ার আকাঙ্ক্ষার কথা সাংবাদিকদের জানান।

‘প্রতিদিন সে কেমন অনুভব করছে, আমরা তা দেখছি। তারপর আমরা শনিবারের ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেবো। সে প্রতিদিন ফিজিওসহ মাঠে অনুশীলনে অংশ নেয়। কেমন অনুভব করে, সেটা তার উপর নির্ভর করে। সম্প্রতি অনুশীলন সেশনে অংশ নিচ্ছে এবং আগের চেয়ে সুস্থ হয়ে উঠছেন।’

‘যদি ভালো বোধ করে, আমি নিশ্চিত টাটা তাকে খেলানোর উপর নির্ভর করতে চাইবে। সেটা ১০ মিনিট, ১৫ মিনিট কিংবা ৪৫ মিনিট যতক্ষণই হোক, আমরা তাকে পেতে চাই। আমরা তার জন্য সেরাটা চেষ্টা করতে চাচ্ছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আগামীকালের খেলার উপর ভিত্তি করে আমরা প্রথমে সিদ্ধান্ত নেবো, তারপর বুধবার কী হয় তা আমরা দেখব।’

মেজর লিগ সকারের ম্যাচে কলোরাডো র‌্যাপিডসের বিপক্ষে খেলতে নামবে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রোববার ভোর ৫টা ৩০ মিনিটে চেস স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

বিষয়:ইন্টার মিয়ামিকলোরাডো র‌্যাপিডসমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…