ফুটবল

হংকংয়ে মেসিকে না খেলানোয় মিয়ামির দুঃখ প্রকাশ

মেসি মিয়ামিতে অনুশীলনে ফিরেছেন, পিঙ্ক জার্সি পরা ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি মিয়ামির মাঠে অনুশীলন করছেন, পিঙ্ক জার্সি পরা ফুটবল তারকা, দর্শকরা পাশে দাঁড়িয়ে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হংকংয়ে প্রীতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ইন্টার মিয়ামির হয়ে খেলতে পারেননি মেসি। ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন তারকাকে মাঠে না খেলানোর কারণে দুঃখ প্রকাশ করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

গত রোববার হংকংয়ে প্রীতি ম্যাচে মেসির পাশাপাশি খেলানো হয়নি সাবেক বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজকেও। দুই ফুটবলারকে না খেলানোর বিষয়টি হতাশাজনক ছিল বলে দুঃখ প্রকাশ করেছে ইন্টার মিয়ামি। বিবৃতিতে বলেছে, ‘মেসি ও সুয়ারেজের রোববারের ম্যাচে অনুপস্থিত থাকা ঘিরে যে হতাশা, সেটি আমরা বুঝতে পারছি। আমাদের প্রবল ইচ্ছা থাকার পরও দুই খেলোয়াড় খেলতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি।’

হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা মেসির হংকংয়ে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। পরে হংকংয়ের ক্রীড়ামন্ত্রী কেভিন ইয়েউং জানান, মেসি অন্তত ৪৫ মিনিট খেলবেন বলে চুক্তি করা হয়েছিল, যা না হওয়ায় তারা হতাশ। তবে মেসিকে না খেলানোর সিদ্ধান্তটি শেষমুহূর্তে নেয়া হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। বলেছে,‘শেষ মুহূর্তের সিদ্ধান্ত যে হংকংয়ের সমর্থক ও অনুষ্ঠানের প্রচারক ট্যাটলার এশিয়ার জন্য হতাশার কারণ হয়েছে, সেটা আমরা মানছি। আমাদের এটা জানিয়ে রাখাও জরুরি, চোট এই সুন্দর খেলাটির একটি অংশ। আমাদের কাছে খেলোয়াড়দের সুস্থতা সবার আগে।’

হংকংয়ে না খেললেও বুধবার জাপানে আরেকটি প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা। এ ঘটনায় ফুঁসে রাখা আরও প্রশমিত হয় হংকংয়ের। পরে ইন্টার মিয়ামির কাছে মেসিকে না খেলানোর যৌক্তিক ব্যাখ্যা দাবি করে হংকং সরকার।

বিষয়:মিয়ামি লিওনেল মেসি হংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…