চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর কখন নেবেন, জানিয়ে দিলেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি কবে অবসরে যাবেন, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই এমন আলোচনা প্রতিনিয়ত চলছেই। ৩৬ বর্ষী মহাতারকা মাঠে এখনো চিনিয়ে যাচ্ছেন নিজের জাত। এমবিসি’র বিগ টাইম পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক কখন অবসর নেবেন, এ বিষয়ে কথা বলেছেন।

এলএম টেনের সঙ্গে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। এরপরই তিনি অবসরে যাবেন কিনা, এমন প্রশ্ন অনেকের মাঝে ঘুরপাক খাচ্ছে। মেসির অবশ্য সাফ কথা, তার অবসরের সিদ্ধান্তের ক্ষেত্রে বয়স কোনো নির্ণায়ক ভূমিকা পালন করবে না।

‘যে মুহূর্তে টের পাবো যে, আমি পারফর্ম করছি না, নিজেকে উপভোগ করছি না এবং আমার সতীর্থদের সাহায্য করতে পারছি না তখন অবসরের সিদ্ধান্ত আসবে।’

‘আমি ভীষণ আত্মসমালোচক। আমি জানি, কখন আমি ভালো অবস্থায় আছি, কখন খারাপ আছি, কখন ভালো খেলি, কখন বাজে খেলি। যখন অনুভব করব পদক্ষেপটা নেয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেবো। যদি ভালো বোধ করি, সবসময় প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ আমি এটাই ছন্দ করি এবং জানি কীভাবে করতে হয়।’

আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। আসন্ন গ্রীষ্ম মৌসুমে কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের অধিনায়কত্ব করবেন বলেও আশা করা হচ্ছে। কাতার বিশ্বকাপেও কোনোকিছু ঠিকঠাক না চললে তখনই জাতীয় দল থেকে সরে দাঁড়াতেন বলে মন্তব্য করেন মেসি। বললেন, ‘কাতারে যদি টুর্নামেন্টে পরিস্থিতি ইতিবাচক না থাকতো, তাহলে আমি জাতীয় দল থেকে সরে যেতাম।’

গত বছরের আগস্টে ইন্টার মিয়ামিকে লিগ কাপ জেতাতে ভূমিকা রাখেন লিওনেল মেসি। আসন্ন গ্রীষ্ম মৌসুমে কোপা আমেরিকায় তার জাতীয় দলের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

Reneta

ক্যারিয়ারে সাফল্যের ষোলো কলা পূর্ণ করা এ ফুটবলার আরও বলেন, ‘খেলাধুলার দিক থেকে ক্যারিয়ার সকল অর্জনে আমার স্বপ্ন পূরণের সৌভাগ্য হয়েছে। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি।’

ফুটবল থেকে অবসরের পর কীভাবে সময় পার করবেন, তা নিয়েও মেসি মন্তব্য করেন। তার পরিষ্কার কথা, ‘সত্যইটা হল আমি এখনো এটি নিয়ে চিন্তা করিনি। আমার কাছে এখনো তাই বিষয়টা স্পষ্ট নয়।’

‘আশা করি আরও কিছুকাল খেলা চালিয়ে যেতে পারব, যা আমি পছন্দ করি। যখন সময় আসবে, আমি অবশ্যই এমন পথ খুঁজে পাবো যেটি আমাকে পরিপূর্ণ করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরআর্জেন্টিনাইন্টার মিয়ামিএমবিসিবিগ টাইম পডকাস্টমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT