চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৬ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা যে কাতারেই খেলতে চলেছেন, সেটি সাফ জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। এবার জানা গেল, দুশ্চিন্তা বাড়ানো খবর। ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

লিসবনে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে খেলা চালিয়ে যেতে পারবেন না বলে সংকেত দিয়েছিলেন লিওনেল মেসি। এরপর তার পরিবর্তে পাওলো সারাবিয়াকে মাঠে নামান পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

তখনো বোঝা যায়নি মেসির ইনজুরি কতটা গুরুতর। তবে ক্লাব ও গালতিয়েরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, শনিবার লিগ ওয়ানে রেইমসের বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন, মেসি এই ম্যাচে খেলতে পারবেন না। তবে সবকিছু ঠিক থাকলে তিনি রোববার সকালে অনুশীলনে ফিরবেন।

শুক্রবার মেসির মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে ফ্রেঞ্চ জায়ান্টরা। সেখানে উল্লেখ রয়েছে, পায়ের পেশির ইনজুরিতে পড়ায় মেসি শনিবারের ম্যাচ খেলবেন না।

পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বুধবার পায়ে সামান্য ব্যথা নিয়ে নামার পর, মেসিকে শারীরিক পরীক্ষা করানোর আশ্বাস দেয়া হয়। এরপর তার চিকিৎসা করানো হয়েছে। রোববার মেসির শারীরিক অবস্থার অগ্রগতি বিষয়ে পর্যবেক্ষণ করা হবে।

Reneta

এবারের মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ড পিএসজির জার্সিতে ভালো ফর্মে আছেন। লিগ ওয়ানে ৫ গোল করার পাশাপাশি করেছেন ৭টি অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগে দুইবার পেয়েছেন জালের দেখা, একটি গোল করাতে রাখেন ভূমিকা।

ফুটবল বিশ্বকাপ শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। এর ঠিক আগে মেসির এমন চোট নিঃসন্দেহে তার ভক্তদের চিন্তায় ফেলছে। বিশ্বকাপ মঞ্চে যাওয়ার আগে ক্লাবের হয়ে তিনি কত ম্যাচ খেলবেন এবং কতটুকু বিশ্রাম নেবেন, সেটাই দেখার বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপ-2022গালতিয়েরপিএসজিমেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT