কোপা আমেরিকা ২০২৪-এ কলম্বিয়ার বিপক্ষে ফাইনালের পর দীর্ঘদিন মাঠের বাইরে বিশ্বজয়ী লিওনেল মেসি। চোটের কারণে ক্লাবের হয়েও দীর্ঘদিন মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। অবশেষে তার ফেরার তারিখ জানিয়ে দিলেন ক্লাব কোচ টাটা মার্টিনো।
আটবারের ব্যালন ডি’অর জয়ী ইন্টার মিয়ামির হয়ে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবেন। চেজ স্টেডিয়ামে ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসিকে মাঠে দেখা যাবে, কোচ মার্টিনো এমন জানাচ্ছেন। ক্লাবের হয়ে তার ফেরার খরব নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুণ্ডো আলবিসেলেস্তে।
আরও জানিয়েছে, ওই ম্যাচের পুরো ঘটনা তারা সবিস্তারে জানাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট করতে থাকবে। তিন মাসের বেশি সময় হয়েছে মেসি মিয়ামির হয়ে মাঠে নামতে পারেননি।







