ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপে যাওয়ার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের দুই ম্যাচের দল দিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার থেকে লিওনেল মেসিসহ জাতীয় দলে আছেন তিনজন।
দুটি ম্যাচের জন্য ৩২ সদস্যের দল দিয়েছে আর্জেন্টিনা। স্কালোনির দলে চোটের কারণে নেই পাওলো দিবালা ও গোলরক্ষক জেরেনিমো রুল্লি। স্কোয়াডে আছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ডাক পাননি টটেনহ্যাম মিডফিল্ডার জিওভানি লে সেলসো ও মার্শেই ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়া। সবশেষ স্কোয়াডে না থাকাদের মধ্যে ফিরেছেন গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও অ্যাঙ্গেল কোরেয়া।
৮ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ইকুয়েডর, পাঁচ দিন পর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসিবাহিনী।
৩২ সদস্যের আর্জেন্টিনার দল
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, ওয়াল্টার বেনিতেজ, এমিলিয়ানো মার্টিনেজ ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: লুকাস এসকুইভেল, হুয়ান ফয়েথ, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান পেজেলা, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডার: থিয়াগো আলমাদা, ফাকুন্ডো বুওনানোটে, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ইজিকুয়েল পালাসিও, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ ও ব্রুনো জাপেলি।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, লুকাস বেলট্রান, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঙ্গেল কোরেয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, আলেজান্দ্রো গার্নাচো, লৌতারো মার্টিনেজ, অ্যালান ভেলাস্কো।







