মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো চলাকালীন চোটে পড়েন লিওনেল মেসি। গত মঙ্গলবার খেলার ৭৮ মিনিটে কুঁচকির চোটের কারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। চলতি বছরে নিজের শেষ ফুটবল ম্যাচের প্রথমার্ধ চলাকালীন মেসি টাচলাইনে চিকিৎসা নিয়েছিলেন। এ সময় তার ফিটনেসের ঘাটতি ছিল।
খেলা শুরুর আগেই গ্যালারিতে দুদলের সমর্থকরা মারামারিতে লিপ্ত হয়েছিল। তাদের থামাতে ব্রাজিলের মিলিটারি পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আধা ঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হয়। এ ঘটনা চোটে পড়ায় ভূমিকা রেখেছে বলে জানান আর্জেন্টাইন অধিনায়ক।
‘এ ঘটনা আমাকে লকার রুমের ভেতরে যাওয়ার পর ফিট হয়ে ফিরতে ও শান্ত হতে সহায়ক ভূমিকা রাখেনি। আমার সংযোজক পেশীতে অস্বস্তি বোধ করেছি। এটা আমার চলতি বছরের শেষ ম্যাচ ছিল। তাই সর্বস্ব দিয়ে ২০২৪ সালটা শুরুর জন্য আমার সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় আছে।’
মেসির ইনজুরি থেকে সেরে উঠতে যথেষ্ট সময় পাবেন। কারণ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ইন্টার মিয়ামির সঙ্গে প্রাক-মৌসুম অনুশীলনে তিনি ফিরবেন না।
চলতি মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করেছেন সাবেক বার্সেলোনা তারকা। এবারের গ্রীষ্ম মৌসুমে হ্যামস্ট্রিং চোটের কারণে মেজর লিগ সকারের পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। গত ৭ অক্টোবর ইন্টার মিয়ামির হয়ে মাঠে ফেরেন এলএম টেন।
চোটে পড়লেও বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে তাদের ঘরের মাঠে প্রথম পরাজয়ের স্বাদ দিতে পেরে আনন্দিত মেসি। ম্যাচ শেষে ৩৬ বর্ষী মহাতারকা বলেছিলেন, ‘এই দলটি ঐতিহাসিক কিছু অর্জন করে চলেছে। ব্রাজিলে জিততে পারাটা খুব দারুণ ব্যাপার। সবাই জানে, তারা ঘরের মাঠে ঐতিহাসিকভাবে কতটা শক্তিশালী।’







