চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের পর বছর মেসির নেতৃত্বে খেলতে চান আলভারেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বয়স চলছে ৩৬। কিন্তু খেলে চলেছেন দিব্যি তরুণের মতো। অপূর্ণতা নেই ক্যারিয়ারে। সবশেষ মৌসুমেও হয়েছেন ফিফা বর্ষসেরা, জিতেছেন ব্যালন ডি’অরও। ইন্টার মিয়ামির হয়ে মাঠ মাতানো আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ার কতদিন চালিয়ে নেবেন তা নিয়ে রয়েছে কৌতূহল। কিংবদন্তি ফুটবলার এখনই অবসরে যান, চান না তার বিশ্বকাপজয়ী সতীর্থ জুলিয়ান আলভারেজ। ম্যানচেস্টার সিটি তারকা বলেছেন, মেসির নেতৃত্বে খেলতে চান বছরের পর বছর।

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আসরে আলো কেড়েছিলেন আলভারেজ। আলবিসেলেস্তেদের শিরোপা জয়ে রেখেছিলেন অনন্য অবদান। ২০২৪ কোপা আমেরিকায় মেসি-আলভারেজ জুটিকে কেন্দ্র করে আবারও আক্রমণ সাজাবেন কোচ লিওনেল স্কালোনি। এমন আলোচনা আছে, সেটাই হতে পারে এই জুটির শেষ ঝলক। তবে আটবারের ব্যালন ডি’অর জয়ীর দেশের হয়ে আরও বেশি সময় খেলা চালিয়ে যাওয়া পছন্দ করবেন ম্যানসিটি তারকা।

ফুটবল ভিত্তিক একটি সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে আলভারেজ বলেছেন, ‘এটা (খেলা চালিয়ে যাওয়া) তার উপর নির্ভর করবে। মনে করি তিনি চাইলে এটা স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। আমি বছরের পর বছর তার নেতৃত্বে খেলতে চাই। সতীর্থরাও এটা চায়।’

মেসিকে আইডল মেনে বড় হয়েছেন আলভারেজ। বলেছেন, ‘যখন বড় হচ্ছিলাম, তিনি আমার আইডল ছিলেন। আমার মনে আছে, একবার সিনিয়র দলের সাথে ট্রেনিং সেশনে তাকে একটি ছবির জন্য বলেছিলাম। যখন সিনিয়র দলে যাই তখন আমার মনে হয়েছিল, এটা পাগলামি, তবে খুবই চমৎকার। তার সাথে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করি। জাতীয় দলের হয়ে যা অর্জন করেছি, তার জন্য আমি খুব গর্বিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলভারেজ. আর্জেন্টিনামেসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্ব ইজতেমায় নিরাপত্তায় থাকছে প্রায় ১৫ হাজার পুলিশ

পরবর্তী

আট বছর পর ‘মন পাঁজরে’ জুটির জোড়া গান

পরবর্তী

আট বছর পর 'মন পাঁজরে' জুটির জোড়া গান

আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT