চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ’

মামলার অভিযোগ ‘প্রমাণহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’: অফিসিয়াল বিবৃতিতে মেহজাবীন চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রতিবাদী যুবতীর দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ও তার ১৯ বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাকে আবারও ‘ভিত্তিহীন, প্রমাণহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন।

রবিবার (১৬ নভেম্বর) মামলার খবর প্রকাশের পর সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্তারিত অফিসিয়াল বিবৃতি দিয়ে তিনি এসব অভিযোগের স্পষ্ট জবাব দেন।

মেহজাবীন জানান, ২০২৫ সালের মার্চে তার বিরুদ্ধে করা মামলার বিষয়ে গত নয় মাসে তিনি কোনো ধরনের নোটিশ, কল বা আনুষ্ঠানিক তথ্য পাননি। কারণ অভিযোগকারী পুলিশকে তার সঠিক ফোন নম্বর, ঠিকানা বা কোনো যাচাইকৃত তথ্যই দিতে পারেননি।

Banglabid

অভিযোগে বলা হয়েছে, অভিযোগকারী ২০১৬ সাল থেকে মেহজাবীনের সঙ্গে ব্যবসা করতেন। কিন্তু তিনি একটি মেসেজ, স্ক্রিনশট, ফোনকল, হোয়াটসঅ্যাপ বা কোনো প্রকার যোগাযোগের প্রমাণই হাজির করতে পারেননি বলে বিবৃতিতে জানান মেহজাবীন৷

শুধু তাই নয়, অভিযোগকারীর সম্পূর্ণ পরিচয়পত্র, এমনকি এনআইডি পর্যন্ত মামলার নথিতে জমা নেই, দাবি করেন মেহজাবীন।

মেহজাবীন বিবৃতিতে বলেন, মামলার খবর প্রকাশের পর থেকেই অভিযোগকারী এবং তার আইনজীবী দুজনেই ফোন বন্ধ করে রেখেছেন।

Reneta

২৭ লাখ টাকার লেনদেন নিয়ে মেহজাবীন জানান, মামলায় ২৭ লাখ টাকা দেয়ার দাবি করা হলেও অভিযোগকারী দেখাতে পারেননি— কোনো ব্যাংক লেনদেন, চেক, বিকাশ রেকর্ড, চুক্তিপত্র, রশিদ, বা সাক্ষী—কোনো দলিলই নেই।

মেহজাবীনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি হাতিরঝিলে চোখ বেঁধে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু গত নয় মাসে অভিযোগকারী দেখাতে পারেননি— রেস্টুরেন্ট বা আশপাশের এলাকার এক সেকেন্ডেরও সিসিটিভি ফুটেজ, কোনো প্রত্যক্ষদর্শী, বা কোনো নির্দিষ্ট প্রমাণ।

এ নিয়ে মেহজাবীন মন্তব্য করেন, “ঢাকার সবচেয়ে সিসিটিভি-নিয়ন্ত্রিত এলাকাগুলোর একটি হাতিরঝিল—সেখানে ঘটনার ন্যূনতম একটি ছবিও নেই।”

গত ৯ মাসে এ সংক্রান্ত কোনো অভিযোগ বা কোনো নোটিশ পাননি জানিয় তিনি বলেন, “গত নয় মাসে কোনো পুলিশ কল, কোনো কোর্ট নোটিশ—কিছুই পাইনি। একটি নোটিশ পেলেও আমি অনেক আগেই আইনি ব্যবস্থা নিতাম।”

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা জানতে পেরে দ্রুত আইনি প্রক্রিয়ায় জামিন নেন মেহজাবীন। তার ভাষায়, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এই মামলার কোনো ভিত্তি না থাকলেও, যখন জানতে পারলাম যে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, তখন আমি আইনি প্রক্রিয়া মেনে জামিন নিয়েছি — কারণ আমি আমাদের আইন ও নিয়ম মানি।”

প্রমাণহীন মামলা কখনো সত্য হয়ে যায় না। সত্য আদালতে খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে বলে মনে করেন ছোট ও বড়পর্দার এই অভিনেত্রী।

এ বিষয়ে মেহজাবীন বলেন, “এখনকার দিনে কাউকে অপমান করা, মানহানি করা বা ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ হয়ে গেছে। এই ব্যক্তির যেই উদ্দেশ্যই থাকুক, আমার বা আমার পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে সে যা-ই করতে চায় —আমি বিশ্বাস করি সবকিছু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে।”

সবশেষ মেহজাবীন সকলকে আহ্বান জানিয়ে বলেন,“দয়া করে সহানুভূতিশীল হোন, দয়া করে মানবিক হোন, এবং কাউকে না জেনে কোনো মিডিয়া ট্রায়াল শুরু করবেন না।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়গ্রেপ্তারনাটকপুলিশমামলামেহজাবীনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT