চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি কতটা রোমাঞ্চিত কেউ জানে না’

রিয়ালের সাথে চুক্তি করে বললেন এমবাপে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৪, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ জয়ের মধ্যে দিয়ে পিএসজি অধ্যায়ের ইতি টেনেছেন কাইলিয়ান এমবাপে। ফ্রি-এজেন্ট হয়ে ক্লাব ছেড়েছেন ফরাসি তারকা। সঙ্গে গত কয়েক মৌসুমের নাটকীয়তার অবসান ঘটেছে। রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন তিনি। দীর্ঘদিনের স্বপ্নও পূরণ করেছেন। রিয়ালের সঙ্গে চুক্তি শেষে দারুণ রোমাঞ্চিত ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা।

২৫ বর্ষী এমবাপে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে, আমি খুবই খুশি এবং গর্বিত স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে। এখন আমি কতটা রোমাঞ্চিত কেউ জানে না। মাদ্রিদের সমর্থকদের দেখার জন্য তর সইছে না। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। হালা মাদ্রিদ।’

সদ্য চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদ সোমবার রাতে এমবাপের সঙ্গে পাঁচ বছরের চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে। রিয়ালের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দিনকয়েক পর চুক্তির খবর প্রকাশ্যে এলো।

এমবাপে-রিয়ালের চুক্তির সময়টা প্রকাশ করা হলেও ঠিক কী পরিমাণ অর্থে তিনি লা লিগার দলটিতে যোগ দিয়েছেন তা জানায়নি ক্লাবটি। গণমাধ্যমে খবর, কর কেটে রাখার পর বছরে ১ কোটি ৫০ লাখ ইউরো পাবেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ১৯০ কোটি টাকা।

দুবছর আগেও রিয়ালে যোগ দেয়ার খুব কাছাকাছি ছিলেন ফরাসি তারকা। শেষ মুহূর্তে মন বদলে পিএসজির সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি করেন। এবারও তাকে ধরে রাখতে জোর চেষ্টা চালায় প্যারিসের ক্লাবটি, সেটি আর সম্ভব হয়নি ফরাসি চ্যাম্পিয়নদের।

২০১৭ সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেয়ার পর ক্লাবটির হয়ে রেকর্ড ২৫৬ গোল করে গেছেন এমবাপে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০১৮ সালে এমবাপেকে ১৮ কোটি ইউরোয় কিনেছিল পিএসজি।

Reneta

এমবাপে পিএসজিতে সাত মৌসুম কাটিয়ে ১৫টি শিরোপা জিতেছেন। এরমধ্যে চারটি ফ্রেঞ্চ কাপ রয়েছে। ছয়টি লিগ শিরোপা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিরিয়াল মাদ্রিদলা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT