চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপে-রিয়াল পাঁচ বছরের চুক্তি হয়ে গেছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বেশ কয়েক মৌসুম ধরেই আলোচনায় ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন কাইলিয়ান এমবাপে। সেই আলোচনা অনেকদূর এগিয়েছে বলে খবর। মৌসুম শেষে পিএসজি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন এমবাপে। এরপর রিয়ালে যোগ দেবেন ফরাসি তারকা, এমন আলোচনাই তুঙ্গে। লস ব্লাঙ্কোসদের সঙ্গে মৌসুম শেষ হওয়ার আগেই চুক্তিও সেরে ফেলেছেন এমবাপে, এমন দাবি ইউরোপের একাধিক গণমাধ্যমে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে, আগামী জুনে পিএসজি ছাড়ার বিষয়টি প্রকাশ করার আগেই লা লিগার রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরে ফেলেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এমবাপে।

প্রতিবেদনে এসেছে, সপ্তাহ দুয়েক আগে রিয়ালের সঙ্গে চুক্তি সেরেছেন ২৫ বর্ষী এমবাপে। তাতে চতুর্থবারের প্রচেষ্টায় সফল হয়েছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। গত একবছর ধরেই পেরেজের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালিয়ে গেছেন এমবাপে। গোপনে চুক্তির পর পিএসজি ছাড়ার বিষয়টি গত সপ্তাহে সামনে আনেন ফরাসি ফরোয়ার্ড। যেখানে প্রতি মৌসুমে ১৫-২০ মিলিয়ন ইউরো আয় করবেন তারকা ফরোয়ার্ড।

২০২২ সালে এমবাপের রিয়ালে যোগ দেয়ার জোরাল সম্ভাবনা তৈরি হয়েছিল। অনেক নাটকের পর তিনি পিএসজি ছাড়েননি। এবার অবশ্য এমবাপেকে ধরে রাখতে পারছেন না পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। পিএসজির ছাড়ার ঘোষণা দিলেও এমবাপের পরবর্তী গন্তব্য নিয়ে এখনও চলছে নানা আলোচনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিফ্রান্সরিয়াল মাদ্রিদলা লিগালিগ ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬

মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে কাজানে মুদ্রিত বিরল কুরআনের কপি

জুন ৩০, ২০২৬
ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

সালাহউদ্দিন আহমদ: উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য…

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT