ফুটবল

এমবাপের চোট, যা বললেন কোচ দিদিয়ের দেশাম

ফ্রান্সের ফুটবল খেলোয়াড় এমবাপে, ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ফুটবল দলের এমবাপে, ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরে উল্লাসরত, মাঠে খেলোয়াড়দের সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ জয় তুলেছে ফ্রান্স। বাছাইয়ের প্রক্রিয়ায় সবকিছু ঠিকঠাকও চলছে লা ব্লুজদের। গোল পেয়েছেন দলটির অধিনায়ক ও ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তবে তার চোট খানিকটা ভাবাচ্ছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশামকে।

আজারবাইজানের বিপক্ষে ম্যাচের পর এমবাপের চোট নিয়ে দিদিয়ের দেশাম সংবাদমাধ্যমে বলেছেন, ‘এটা সেই একই গোড়ালি যেখানে এমবাপে চোট পেয়েছিল। বিশ্রাম নিয়ে তার ব্যথা কমছে।’

‘একটি ম্যাচে অত্যাবশ্যকীয় সংঘর্ষ হবেই। আমরা সেটার মূল্যালয় করে দেখব। সে কিছুটা অস্বস্তিবোধ করছে যা আমাদের জন্য ঠিক মনে হচ্ছে না।’

আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে গোল করেছেন এমবাপে। এটি টানা দশম ম্যাচে গোল তার। তবে ৮৩ মিনিটে চোটের কারণে মাঠ থেকে উঠে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।

চোটের কারণে রিয়াল মাদ্রিদের কপালে ভাজ পড়তে পারে। কারণ ফিফার আন্তর্জাতিক বিরতির পর গেতাফের বিপক্ষে ১৯ অক্টোবর প্রথম ম্যাচ খেলবে। তারপর ২৩ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে খেলতে হবে রিয়ালকে। ২৬ অক্টোবর লা-লিগায় প্রথম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে বার্সেলোনার।

বিষয়:এমবাপেজুভেন্টাসদেশামফ্রান্সবার্সেলোনারিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…