চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ ঘণ্টার দৈর্ঘ্যের হবে ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ সিনেমাটির দৈর্ঘ্য হবে পাঁচ ঘণ্টা, এক সূত্র এমনটাই জানিয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সিনেমাটি আসবে দুই পর্বে।

‘কালচার ক্রেভ’-এর প্রতিবেদনে জেফ স্নেইডার দাবী করেছেন ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এর দুটি পর্ব আসবে। সিনেমাটি পাঁচ ঘণ্টার হবে এবং দুটি পর্বের মাঝে এক বছর বিরতি দেয়া হবে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি মার্ভেলের তরফ থেকে।

‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। কিছু সূত্র দাবী করেছে স্কারলেট জোহানসন ‘ব্ল্যাক উইডো’, রবার্ট ডাউনি জুনিয়র ‘আয়রনম্যান’, ক্রিস ইভানস ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’, মার্ক রাফালো ‘হাল্ক’ এবং ক্রিস হেমসওয়ার্থ ‘থর’ হিসেবে থাকবেন।

নির্মাতা হিসেবে শোনা যাচ্ছে ‘ডক্টর স্ট্রেঞ্জ টু’-এর স্যাম রাইমি এবং ‘ডেডপুল থ্রি’র শন লেভির নাম। খল চরিত্র কোনটি হবে সেই ব্যাপারে এখনও কিছু শোনা যায়নি।

‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’ এর দৈর্ঘ্য নিয়ে গুঞ্জন ছড়ানোর পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ বেশ এক্সাইটেড। আবার কেউ মার্ভেলের এই সিদ্ধান্তে নাখোশ। এক ভক্ত লিখেছেন, ‘ঘুমিয়ে পড়ার জন্য ভালো সিনেমা হবে বলে মনে হচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘এন্ড গেম-এর পরে এমসিইউ শেষ!’

২০২৭ সালে মুক্তি পেতে পারে ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’। তার আগে সিনেমায় কী থাকছে এবং কারা থাকছেন সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।

Reneta

সূত্র: কইমই 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্সমার্ভেললিড বিনোদনসিক্রেট ওয়ার্সসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

জামিনে মুক্ত হয়েই প্রতিপক্ষের গান পয়েন্টে শীর্ষ সন্ত্রাসীরা

আগস্ট ১, ২০২৬

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন পদ্ধতিতে তরমুজ চাষে সাফল্য

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ বছর পর সৌদি আরবে বিরল সূর্যগ্রহণ, টানা ৬ মিনিট অন্ধকারে ঢাকবে আকাশ

আগস্ট ১, ২০২৬

৪শ’১৬ বছর পেরিয়ে রাজধানী ঢাকা, ঐতিহ্যের একাল সেকাল

আগস্ট ১, ২০২৬

‘ফকল্যান্ড ব্যানার’ নিয়ে ফের মেসিদের সমালোচনায় আর্জেন্টিনা প্রেসিডেন্ট

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT