চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাবের সঙ্গে ‘লড়াইয়ের’ ঘোষণা মার্টিনেজের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল তারকা মার্টিনেজ উল্লাসে ভরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিক ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল খেললেও কোচ চাইলে ৩ জন সিনিয়র খেলোয়াড় রাখতে পারেন। সেই তিনের একজন হয়ে অলিম্পিকে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে চান এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো থেকে সবুজ সংকেত পেলেও ক্লাব থেকে এখনও অনুমতি মেলেনি তার। অনুমতি পেতে ক্লাবের সঙ্গে লড়াই করতে হলে তাতেও প্রস্তুত বিশ্বজয়ী গোলরক্ষক।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় খেলেন মার্টিনেজ। ২০২৩-২৪ মৌসুমে দারুণ করেছেন ক্লাবটির গোলপোস্টের অতন্দ্রপ্রহরী হয়ে। শীর্ষে চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়েছে ক্লাবটির। অলিম্পিকের জন্য মার্টিনেজকে নতুন মৌসুম শুরুর আগে অন্তত তিন সপ্তাহ ছাড়তে হবে ক্লাবটির।

আর্জেন্টিনা জাতীয় দলের অনেক খেলোয়াড়ই প্যারিস অলিম্পিকে খেলার আগ্রহ দেখিয়েছেন। অলিম্পিকে খেলার জন্য ইতিমধ্যে ক্লাব থেকে অনুমতি পেয়েছেন নিকোলাস ওটামেন্ডি ও জুলিয়ান আলভারেজ। মার্টিনেজ খেলতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছে ক্লাব। যে বিষয়ে মার্টিনেজ সম্প্রতি কথা বলেছেন আর্জেন্টাইন একটি সংবাদমাধ্যমের সাথে।

Banglabid

বলেছেন, ‘মারচের (মাশ্চেরানো) সঙ্গে কথা বলার সম্ভাবনা আছে। খেলার ইচ্ছা আছে। কিন্তু এটা শুধু আমার উপর নির্ভর করে না। অনেক সময়ই ক্লাব আমার জাতীয় দলের হয়ে খেলতে যাওয়ার পথে বাধা হয়েছে। কিন্তু আমি কোপা আমেরিকায় খেলতে চাই, কোপা আমেরিকার পর (অলিম্পিকের) সিদ্ধান্ত নেব। আমি জানি যে ক্লাবের সঙ্গে এটা নিয়ে লড়াই করতে হবে।’

‘এখনো শতভাগ সমাধান হয়নি। তবে আমার দিক থেকে আমি অলিম্পিক জিততে চাই। (অলিম্পিকে) খেলোয়াড় ছাড়া নিয়ে বাধ্যবাধকতা নেই ক্লাবের। জানি আমার ক্লাব কোনো খেলোয়াড়কেই ছাড়ে না, সবাইকে আটকায়। আমাকে ছাড়ার সম্ভাবনা কম। কিন্তু আমি সব সময়ই জাতীয় দলকে আগে রাখি। আমার যদি ক্লাবের সঙ্গে আরেকটু বেশি লড়াই করতে হয়, করবো।’

আগামী ২৬ জুলাই প্যারিসে অলিম্পিক-২০২৪ আসর শুরু হবে। এর দুদিন আগে ২৪ জুলাই শুরু হবে ফুটবল ইভেন্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক ২০২৪অ্যাস্টন ভিলাআর্জেন্টিনাপ্যারিস অলিম্পিকমার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT