চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসন নীতির মতপার্থক্যে ডাচ সরকার পতন: মার্ক রুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

অভিবাসী নীতি নিয়ে জোট দলগুলোর মধ্যে মতবিরোধের কারণে ডাচ সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। দেড় বছর আগে সরকার গঠন করা হলেও জোট দলগুলো বেশ কিছুদিন ধরে অভিবাসন নীতির বিরোধিতা করে আসছে।

নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নভেম্বরে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মার্ক রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি অভিবাসন প্রত্যাশীদের প্রবাহকে সীমিত করার চেষ্টা করছিল। তবে তার এই পরিকল্পনার বিরোধিতা করেছিল জুনিয়র কোয়ালিশন পার্টনাররা।

শুক্রবার (৭ জুলাই) সংকট নিয়ে আলোচনায় মার্ক রুটের সভাপতিত্বে চারটি দল অংশগ্রহণ করে। আলোচনায় তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এর ফলে মার্ক রুট সন্ধ্যায় একটি জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর সংবাদ সম্মেলনে সরকারের পতন নিশ্চিত করেছেন। শনিবার তিনি রাজার কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে জানিয়েছেন।

তবে মার্ক রুট বলেছেন, মন্ত্রীরা নতুন নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসাবে তাদের কাজ চালিয়ে যাবেন।

মার্ক রুট মন্ত্রিসভার পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় সাংবাদিকদের বলেছিলেন, সিদ্ধান্তটি আমাদের জন্য খুব কঠিন ছিল, জোটের অংশীদারদের মধ্যে মতামতের পার্থক্য ছিল।

তিনি আরও বলেন, ‘সব পক্ষ সমাধানের মাধ্যমে একটি সিদ্ধান্তে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু অভিবাসন সংক্রান্ত পার্থক্য দূর করা দুর্ভাগ্যবশত অসম্ভব।’

Reneta

অন্যদিকে খ্রিস্টান ইউনিয়নের মুখপাত্র টিম কুইজস্টেন বলেন, ‘চারটি পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা অভিবাসনের বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে না। তাই তারা এই সরকারের শাসন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।’

৫৬ বছর বয়সী মার্ক রুট নেদারল্যান্ডসের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী। ২০১০ সালের পর চতুর্থবারের মতো তিনি ২০২২ সালে পুরনরায় ক্ষমতা গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডস
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT