চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশুর মতো আচরণে ম্যারাডোনাকে হত্যা করা হয়েছিল, দাবি আইনজীবীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

কিংবদন্তি ডিয়েগো আরমান্ড ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিক নাকি অবহেলায় তা নিয়ে তর্ক রয়েছে। চলছে মামলাও। যা নিয়ে কিংবদন্তির আইনজীবী মন্তব্য করেছেন। জানিয়েছেন, ম্যারাডোনাকে মেরে ফেলা হয়েছিল এবং তার সাথে পশুর মতো আচরণ করা হয়েছিল।

আদালতে আইনজীবী বলেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনার সাথে পশুর মতো আচরণ করা হয়েছিল। কোর্টে দেয়া তথ্য সেটাই প্রমাণ করে। কোনো সন্দেহ নেই তাকে মেরে ফেলা হয়েছিল এবং আমি সেটাই বিশ্বাস করি।’

‘আমরা অবহেলার সেই পর্যায় ইতিমধ্যে পার করে এসেছি। এখন আমরা সেটা আদালতের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছি। তারা কি ম্যারাডোনাকে মরে যেতে দিয়েছিল বা তারা কি মেরে ফেলেছিল?’

ম্যারাডোনার আইনজীবী ফের্নান্দো বুরল্যান্ডোর মতে, ‘ডিয়েগোর মানসিক স্বাস্থ্যের দায়িত্বে থাকা আটজন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। যখন কেউ সবচেয়ে খারাপ ঘটনার মুখোমুখি হয়, এক্ষেত্রে মৃত্যু হতে পারে এবং তারা এমনভাবে কাজ চালিয়ে যায় যেন কিছুই হয়নি। তখন এটি হত্যা বলা হয়।’

এ আইনজীবী আরও বলেছেন, এটা প্রমাণিত যে তারা কিছু করেছিল। এমন কোনো বার্তা কোথাও ছিল যে ‘এল গর্ডো চলে যাচ্ছে, এল গর্ডো মারা যাচ্ছেন।’

‘এখানে ডিয়েগোর অনুপস্থিতি তৃতীয় পক্ষের জন্য সুবিধা বয়ে আনে যারা উত্তরাধিকারী নন। তারা এমন ব্যক্তি যারা অদ্ভুতভাবে স্বাক্ষরিত কিছু চুক্তির মাধ্যমে তার মৃত্যুর পরেও সুবিধা পেয়েছিলেন এবং এমনকি বেঁচে থাকার সময়ও পেয়েছিলেন।’

Reneta

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের সপ্তাহ দুয়েক পর ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান। বুয়েন্স আয়ার্সের অভিজাত এলাকায় ভাড়া করা বাড়িতে জীবনের শেষ দিনগুলো কেটেছে তার। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। মামলায় প্রায় ১২০ জনের সাক্ষ্যদানের কথা রয়েছে, যা চলতে পারে আগামী জুলাই পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

জুন ২২, ২০২৬

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT