চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের সব ম্যাচই এখন ফাইনাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার লড়াই চলছে এখনও। অন্যদিকে, এফএ কাপের ফাইনালে ওঠার লড়াইও চালিয়ে যাচ্ছে এরিখ টেন হাগের দল। এমন বাস্তবতায় মৌসুমের বাকি ম্যাচগুলো ফাইনাল হিসেবেই দেখছেন ইউনাইটেড বস।

লিগ ম্যাচে রোববার নটিংহ্যাম ফরেস্টর মাঠে ২-০ গোলে জিতেছে ইউনাইটেড। এ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে রেড ডেভিলরা। সেই ম্যাচে একটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনি অন্যটি করেন ডিয়েগো দালোত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডাচ কোচ টেন হাগ বলছেন, ‘প্রতিটি ম্যাচ ধরে এখন খেলতে চাই। কারণ আমরা ইউনাইটেড। প্রতিটি ম্যাচই আমাদের জিততে হবে।’

৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপার দৌড়ে কার্যত না থাকলেও ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে ইউনাইটেড। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট পিছিয়ে চারে থাকা নিউক্যাসেল।

চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারার আক্ষেপে চলতি মৌসুমের শুরুতেই রেড ডেভিলদের হয়ে খেলতে চাননি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের মাঝ পথে সিআর সেভেন দল ছাড়লেও মৌসুম শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন্স লিগ খেলার আশা আরও উজ্জ্বল করেছে টেন হাগের দল।

৫৩ বর্ষী এই কোচ বলন, ‘মৌসুমের এই সময়ে প্রত্যেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। পয়েন্টগুলো এখন আরও বেশি ব্যয়বহুল হয়ে উঠছে। সামনের সব ম্যাচই এখন একটি করে ফাইনাল। কেউ রেলিগেশন ঠেকানোর জন্য নিজেদের নিংড়ে দিচ্ছে। আবার কেউ শীর্ষে থাকার জন্য লড়াই করছে। সবাই কোনো একটা নির্দিষ্ট গতি নিয়েই এগিয়ে যাচ্ছে। তাই আমাদের প্রতিটি পয়েন্ট রক্ষা করতে লড়াই ও যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালটেন হাগপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

আগস্ট ৬, ২০২৬

কাঞ্চনকে দেখে যা জানালেন চিত্রনায়িকা রোজিনা

আগস্ট ৬, ২০২৬

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT