ফুটবল

‘নাম ও ইতিহাস’ দিয়ে অবনমন ঠেকাতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড?

ইংলিশ প্রিমিয়ার লিগ

‘নাম ও ইতিহাস’ দিয়ে অবনমন ঠেকাতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড?

ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেড জৌলুস হারিয়ে ধুঁকছে কয়েক মৌসুম ধরেই। চলতি মৌসুমে ক্লাবটি ধুঁকছে আরও বেশি। প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে জয় সবে একটি, বিপরীতে ৬ হার ও ৫ ড্র। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯এ তারা। অবনমন স্থানে রয়েছে। সদ্য আসা কোচ মাউরিসিও পচেত্তিনো লড়ছেন রেড ডেভিলদের পথে ফেরাতে। তার মতে, ক্লাবের নাম-প্রতীক বা ইতিহাস কোনকিছুই অবনম ঠেকাতে পারবে না, পারবে শুধু মাঠের খেলা।

শনিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের আক্রমণভাগ একের পর এক চেষ্টা করেও পারেনি ফিরতে। টেবিলে শোচনীয় অবস্থা। পচেত্তিনো ম্যাচ শেষে হতাশা সঙ্গে করেই আসেন সংবাদ সম্মেলনে।

বলেছেন, ‘ক্লাবটি এত বড় নয় যে অবনমন হতে পারে না। শুধুমাত্র প্রতীক ও ইতিহাস দিয়ে জেতা যায় না। আমাদের বাস্তবতা জানতে হবে। এটাই আমাদের পরিস্থিতি এবং বাস্তবতা। ঠিক আছে, আমরা ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু শুধু এটা দিয়ে জেতা যায় না। ম্যাচ জিততে হলে সব ক্ষেত্রে প্রতিপক্ষের সমকক্ষ হতে হবে এবং তারপর সম্ভবত তাদের চেয়েও অনেক ভালো খেলতে হবে।’

রোববার ক্রিস্টাল প্যালেস যদি হালসিটিকে হারিয়ে দেয়, তাহলে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে চলে যাবে ইউনাইটেড। অবনমন এড়ানোর লড়াই খেলোয়াড়দের জন্য চাপ হয়ে যাচ্ছে কিনা? আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘এটা হতেই পারে, সবাই যেমন চাপ ও মানসিক পীড়ন অনুভব করে, তারাও ঠিক তেমনই অনুভব করছে। দায়িত্বটা কে নেবে? এটাই সবচেয়ে কঠিন বিষয়। আমরা এখানে দায়িত্ব নিতে এবং পূর্ণ শক্তি দিয়ে কঠোর পরিশ্রম করতে এসেছি। এখনও আমাদের হাতে সময় আছে।’

‘অবশ্যই, এটা এক কঠিন মুহূর্ত। যদি প্রশ্ন করা হয়, এটা কী আশা করার চেয়েও কঠিন? বলবো, অবশ্যই, হ্যাঁ। কারণ আমরা কখনোই এধরনের ফলাফলের আশা করি না। কিন্তু এটাই বাস্তবতা এবং আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে। আমরা এর জন্যই এখানে এসেছি।’

বিষয়:প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…