চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আলাদা করে ভাবতে চান না গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে দারুণ জয়ের পর শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে ম্যানচেস্টার সিটি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি ফাইনালের ম্যাচ নিয়েও খুব বেশি চিন্তিত নন দলটির কোচ পেপ গার্দিওলা। মনোযোগ দিতে চান ফুলহ্যাম, ওয়েস্ট হ্যাম এবং লিডস ইউনাইটেডের ম্যাচে।

আগামী ৯ মে রিয়ালের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে মুখোমুখি হবে গার্দিওলার দল। দারুণ ছন্দে থাকা দল নিয়ে আত্মবিশ্বাসী ম্যানসিটি বস বলেছেন, ‘রিয়ালের বিপক্ষে ম্যাচ নিয়ে আমার ধারণা আছে। কেননা গত মৌসুমে আমারা তাদের বিপক্ষে খেলেছি।’

রিয়ালের ম্যাচ নিয়ে ভাবনার বিষয়টি প্রকাশ করতে না চাইলেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সিটির। গার্দিওলার বলেছেন, ‘আমি মাঝে মধ্যেই স্প্যানিশ লিগ দেখি। রিয়াল গত মৌসুম থেকে কিছু জিনিস পরিবর্তন করেছে কিন্তু কোচ আগের মতোই আছেন। তবে আমি শুধু সামনের ম্যাচগুলো নিয়ে চিন্তিত। এই মুহূর্তে ফুলহ্যাম ছাড়া অন্য কিছুতে মনোযোগ দিতে চাই না।’

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের চেয়ে প্রিমিয়ার লিগে বেশি মনোযোগ দেয়ার পিছনেও যথেষ্ট কারণ রয়েছে। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট আর্সেনালের। ৩১ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে ম্যানসিটি।

আর্সেনালের বিপক্ষে ৪-১ গোলে জয়ের পর এখন দুই ম্যাচ কম খেলে মিকেল আর্তেতার দলের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে গার্দিওলার দল। পয়েন্ট ব্যবধানে শীর্ষ দল থেকে খুব বেশি ব্যবধান না থাকায় সবশেষ ১০ ম্যাচের ৯টিতে জয় পাওয়া সিটিজেনদের চোখ এবার লিগ শিরোপার দিকে।

৫২বর্ষী স্প্যানিশ কোচ গার্দিওলা বলেছেন, ‘যখন শীর্ষ দল থেকে ১০ বা ১৫ পয়েন্ট পিছিয়ে থাকবেন, তখন চ্যাম্পিয়ন্স লিগকে অগ্রাধিকার দেয়া যেতে পারে। আমাদের কাছে এখন আলাদা করে প্রাধান্য দেয়ার কিছু নেই। প্রিমিয়ার লিগ যথেষ্ট আকর্ষণীয় ও সুন্দর। মানুষ ভাবতে পারে এটা সত্য নয়, কিন্তু প্রিমিয়ার লিগের বিকল্প প্রিমিয়ার লিগই। যেটা ১১ মাস ধরে চলে এবং প্রতি সপ্তাহে।’

Reneta

‘এখন আমার সম্পূর্ণ মনোযোগ ফুলহ্যাম ম্যাচের দিকে। এরপর ওয়েস্ট হ্যাম ও লিডসের ম্যাচ। যদিও লিডসের বিপক্ষে ম্যাচের পর খুব বেশি সময় নেই কিন্তু রিয়ালের জন্য প্রস্তুত হতে অনেক সময় আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT