ফুটবল

ইতিহাদে ডুবল রিয়াল, ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

Manchester City ফুটবল খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Manchester City ফুটবল খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগে ড্র করেছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালকে গোলবন্যায় ডুবিয়েছে ম্যানসিটি। বের্নার্দো ডি সিলভার জোড়া গোলের সুবাদে লস ব্লাঙ্কোসদের ৪-০তে হারিয়েছে সিটিজেন বাহিনী।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে সিলভার পাশাপাশি রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়েছেন আকেঞ্জি ও আলভারেজ। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। আগামী ১১ জুন তারা ফাইনালে লড়বে ইন্টার মিলানের বিপক্ষে।

ইতিহাদে শুরু থেকেই অতিথিদের চেপে ধরে স্বাগতিক দল। একের পর এক আক্রমণে জমে ওঠে ম্যাচ। বেশ কয়েকবার সুযোগ আনে সিটি। রিয়াল গোলরক্ষক বারবার ঠেকিয়ে দেন আক্রমণ। হার মানতে হয় তাকেও। ২৩ মিনিটে ডি ব্রুইনের পাস থেকে গোল আদায় করেন বের্নার্দো ডি সিলভা। সিটি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

৩৭ মিনিটে জোড়া গোল আদায় করে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। পর্তুগিজ তারকার জোড়া গোলে প্রথমার্ধ শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার দল।

বিরতির পর সমানতালেই লড়েছে দুদল। সিটি তৃতীয় গোলটির দেখা পায় ৭৩ মিনিটে। ডি ব্রুইনের পাস থেকে এবার গোল আদায় করেন আকেঞ্জি। এরপর যোগ করা সময়ে সিটিজেনদের হয় চতুর্থ গোলটি করে জুলিয়ান আলভারেজ।  সিটির রক্ষণ পরাস্তে রিয়াল ব্যর্থ হওয়ায় ৪-০ গোলে শেষ হয় ম্যাচ। স্প্যানিশ জায়ান্টদের বিদায় করে ফাইনাল নিশ্চিতের উল্লাসে মাতে প্রিমিয়ার লিগ জায়ান্ট সিটি।

বিষয়:আলভারেজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গার্দিওলা ডি ব্রুইন ম্যানচেস্টার সিটি ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…