ফুটবল

গেটাফেকে উড়িয়ে বার্সা-রিয়ালের ঘাড়ে শ্বাস ফেলছে অ্যাটলেটিকো

লা লিগা

গেটাফেকে উড়িয়ে বার্সা-রিয়ালের ঘাড়ে শ্বাস ফেলছে অ্যাটলেটিকো

গেটাফের মাঠে ৩-০ গোলের দাপুটে জয়ে লা লিগার শীর্ষ লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আরও কাছে পৌঁছে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পয়েন্ট তালিকায় আবারও তৃতীয় স্থানে উঠে এসেছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

রোববার রাতে শুরুতে অ্যালেক্স বায়েনার গোলে এগিয়ে যাওয়ার পর ৩০তম মিনিটে কর্নার থেকে স্বাগতিক গোলরক্ষক সোরিয়ার ভুল কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন জনি কার্ডোসো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো।

দ্বিতীয়ার্ধে আক্রমণের পাশাপাশি রক্ষণের দিকেও গুরুত্ব দেয় অ্যাটলেটিকো। শেষপর্যন্ত ৯০তম মিনিটে পেনাল্টি থেকে আলেজান্দ্রো গ্রিমালদোর গোলে ৩-০ ব্যবধানের বড় জয়ে মাঠ ছাড়ে তারা।

১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে অ্যাটলেটিকো। সমান ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে পয়েন্ট টেবিলে শীর্ষে, রিয়াল মাদ্রিদের অবস্থান দুইয়ে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…