চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষ’ আইসিসি টুর্নামেন্ট নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ-মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের শেষলগ্নে পৌঁছে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। পঞ্চপাণ্ডবের কেবল এ দুজনই আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। গতমাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম ইকবাল। গত বছরের শেষদিকে ভারত সিরিজের পর থেকে জাতীয় দল জার্সিতে ডাক পাননি সাকিব আল হাসান। মাশরাফী বিন মোর্ত্তজা তো ক্রিকেট ছেড়েছেন আরও আগেই। দলের সঙ্গে আছেন কেবল এ দুই পাণ্ডব। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর হতে চলেছে তাদের শেষ আইসিসি টুর্নামেন্ট। অবশ্য সেটি নিয়ে ভাবছেন না তারা, বরং খেলা উপভোগই করছেন দুজনে।

বুধবার করাচিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। দ্বিতীয় দিনে দুবাইতে একই গ্রুপে থাকা বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে নিয়ে প্রশ্ন এসেছে। জবাবে শান্ত জানালেন, তাদের খেলাটা উপভোগ করার কথা। পাশাপাশি টুর্নামেন্টে দুজনের অভিজ্ঞতার প্রদর্শনী দেখতে চান টাইগার অধিনায়ক।

নিজেদের শেষ আইসিসি টুর্নামেন্ট খেলতে চলেছেন মাহমুদউল্লাহ ও মুশফিক। বিষয়টি নিয়ে খুব ভাবছেনও না তারা। শান্ত বলেছেন, ‘রিয়াদ ও মুশফিক সম্পর্কে আপনি যা বললেন, আমার মনে হয় না তারা এটা নিয়ে চিন্তিত। তারা খেলা উপভোগ করছে। আমরা এই টুর্নামেন্টের পরে ভবিষ্যতে এটি কেমন হবে তা জানতে পারব। তবে আমি আশা করি তারা এখানে তাদের অভিজ্ঞতা প্রদর্শন করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫বাংলাদেশভারতমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুন ২৩, ২০২৬

প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’ নাম পরিবর্তন নিয়ে বিতর্ক কেন?

জুন ২৩, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের ‘মহা জাদু’

জুন ২৩, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT