চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির শেষ ম্যাচ রাঙাতে পারবেন মাহমদুউল্লাহ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন, টি-টোয়েন্টি ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে দিল্লিতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে নামার আগে এ সংস্করণের ক্রিকেটে নিজের শেষের কথা জানিয়েছিলেন বাংলাদেশ দলের মিডল অর্ডারের ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচে দলের সর্বোচ্চ রানটাও এসেছিল তার ব্যাট থেকে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচের সাথে ৩৮ বর্ষী মাহমুদউল্লাহর ক্যারিয়ারের যবনিকা ঘটছে।

মাহমুদউল্লাহ টি-টুয়েন্টিতে বিদায় প্রসঙ্গে তার এ খেলোয়াড় বলেছিলেন, ‘বিদায় বেলায় আমার কোনো আফসোস নেই। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে, এটাই সঠিক সময় নিজেকে থামানোর। আমি আগে থেকেই ভেবে এসেছি, এখানেই এই ঘোষণা দেবো। আমি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’

‘আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টুয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’

২০০৭ সালে সেপ্টেম্বরের প্রথমদিনে, নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে মাহমুদউল্লাহর অভিষেক হয়েছিল টি-টুয়েন্টিতে। লাল-সবুজের জার্সিতে এপর্যন্ত সর্বোচ্চ ১৩৯ টি-টুয়েন্টি খেলেছেন। ১২৮ ইনিংসে ব্যাট করে ১১৭.৭৪ স্ট্রাইক রেটে ২,৩৯৫ রান করেছেন ৮ ফিফটিতে। সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৬৪ রানের, গড় ২৩.৪৮।

টি-টুয়েন্টিতে দীর্ঘসময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ। ২০১৮ থেকে ২০২২-এর মধ্যে এ ফরম্যাটে ৪৩ ম্যাচে অধিনায়কত্ব করে জয় এনেছেন ১৬ টি-টুয়েন্টিতে, হার ২৬ ম্যাচে। ২০২১ সংযুক্ত আরব আমিরাত টি-টুয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে খেলেছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেনিয়াবাংলাদেশভারতমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT