রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারাল পাকিস্তান
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান যুবারা। আসরের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে ভারত। ৪৬.৩ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায় রাইচান্দানির দল। জবাবে নেমে ১১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান যুবারা। ষষ্ঠ উইকেটে হামজা জাহুর এবং হাসনাইন আব্বাস দার ১০৭ রানের জুটি গড়েন। হামজা ১০০ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ১০টি চার ও তিনটি ছক্কা। হাসনাইন করেন ৩৮ রান।
ভারতের হয়ে মানাল চৌহান সর্বোচ্চ ৩টি উইকেট নেন। মোহিত উলভা নেন ২টি উইকেট। এছাড়া ঈশান সুদ এবং কাব্য পরেশ প্যাটেল ১টি করে উইকেট নেন।
প্রথমে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। রানের খাতা খোলার অগে আউট হন অধিনায়ক রাইচান্দানি। দলীয় ২২ রানে ভিকে ভিনেথ (৮) এবং ২৩ রানে যশবর্ধন চৌহানের (১) উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ পুত্র আর্যবীর শেবাগ কিছুটা প্রতিরোধের চেষ্টা কর ২২ রানে ফিরে যান। অর্জুন রাজপুত সর্বোচ্চ ১০৭ রান করেন। ১১ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস।
ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় পুত্র অন্বয় দ্রাবিড় ১০ রান করেছেন। শেষদিকে কাব্য পরেশ প্যাটেলের ২৩ রানে লড়াইয়ের পুঁজি জমায় ভারত।
পাকিস্তানের আলি রাজা, রিজওয়ানুল্লাহ, নিকাব শফিক ৩টি করে উইকেট নেন। মোহাম্মদ সায়্যাম ১ উইকেট নেন।






