ফুটবল

অধিনায়কত্ব হারানোর পর ক্লাব ছাড়তে চলেছেন ম্যাগুয়ের

ম্যাগুয়েরের ফুটবল খেলোয়াড় মাঠে, ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়কত্ব হারানোর পর ম্যাগুয়েরের ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ফুটবল খেলোয়াড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহ আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্ব হারিয়েছেন হ্যারি ম্যাগুয়ের। অবশ্য কোচ এরিক টেন হাগ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ক্লাবটিকেও বিদায় বলতে চলেছেন ম্যাগুয়ের। নতুন গন্তব্য হতে যাচ্ছে লন্ডনের ক্লাব ওয়েস্টহ্যাম।

ইংলিশ ডিফেন্ডারকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং (প্রায় ৩৫ মিলিয়ন ইউরো) প্রস্তাব দিয়েছে ওয়েস্টহ্যাম। ম্যানচেস্টার সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে সাবেক রেড ডেবিল অধিনায়কের বেতন কেমন হবে তা নিয়ে অবশ্য ম্যাগুয়েরের সঙ্গে এখনও আলোচনা হয়নি।

২০১৯ সালে ৮০ মিলিয়ন পাউন্ড স্টার্লিং (প্রায় ৮৭ মিলিয়ন ইউরো) চুক্তিতে লেস্টারসিটি থেকে ওল্ড ট্র্যাফোর্ডে নাম লেখান ম্যাগুয়ের। রেড ডেবিলদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৭৫ ম্যাচ। ৭টি গোলের পাশাপাশি গোলে সহায়তা করেছেন ৫টি গোলে। গত মৌসুমে অবশ্য প্রিমিয়ার লিগ জায়ান্টদের হয়ে অধিকাংশ ম্যাচেই ছিলেন ডাগআউটে। ৩০টি ম্যাচ খেললেও শুরু করেছেন মাত্র ৭টি ম্যাচ।

বিষয়:ওয়েস্টহ্যাম প্রিমিয়ার লিগ ম্যাগুয়ের ম্যানচেস্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…