চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা: পরিচালকের বিরুদ্ধে মামলা

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৫:২৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পরপরই মহিলা মাদ্রাসাটির পরিচালক এলাকা থেকে আত্মগোপন করেছেন।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের। আজ বুধবার ১৬ এপ্রিল দুপুরে ভুক্তভোগী ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, তার বোন (১৩) বোরাদী গরঙ্গল গ্রামের ফজিলাতুন নেছা মহিলা তালীম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।

তিনি বলেন, গত শুক্রবার ১১ এপ্রিল মাদ্রাসার পরিচালক সাইফুল ইসলাম তার বোনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।এরপর ভয়ে তার বোন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়। বোনের কাছে মাদ্রাসায় না যাওয়ার কারণ জানতে চাইলে ১৫ এপ্রিল বিষয়টি তাকে জানায়।

Banglabid

এ ঘটনায় ওইদিনই তার চাচা খলিলুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। একই মামলায় ধর্ষণ চেষ্টার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করায় সাইফুলের স্ত্রীকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক সাইফুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিচালকমামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT