ফুটবল

মেসির গোলে হার এড়াল মিয়ামি

ম্যাচে দুই ফুটবল খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শকদের উপস্থিতিতে দুই ফুটবল খেলোয়াড়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মাঠে খেলা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেজর লিগ সকারে শার্লোট এফসির বিপক্ষে ড্র করেছে ইন্টার মিয়ামি। পিছিয়ে পড়া মিয়ামিকে গোল করে হার থেকে রক্ষা করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। লিগের ১৬ ম্যাচে এটি তার ১৫তম গোল।

প্রথমার্ধে গোলশূন্য ড্র ম্যাচে দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে মেসির মিয়ামি। ৫৭ মিনিটে গোল করে শার্লোটকে এগিয়ে দেন ক্যারল সুইডারেস্কি। ঠিক ১০ মিনিট পর গোল করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

মেসির গোল ম্যাচের গতি নির্ধারণ করে দেয় মিয়ামির। ইন্টার মিয়ামি ড্র করলেও ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় সবার উপরে আছে। ৩১ ম্যাচ খেলে দলটির মোট পয়েন্ট ৬৫, দ্বিতীয় অবস্থানে থাকা কলম্বাস ক্রু’র থেকে স্পষ্ট ৮ পয়েন্ট বেশি আছে।

ওয়েস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা এলএ গ্যালাক্সির থেকেও ৭ পয়েন্ট এগিয়ে আছে মিয়ামি। ইস্টার্ন কনফারেন্সে মেসিদের এখনও তিন ম্যাচ বাকি আছে। জয় পেলে মোট পয়েন্ট হবে ৭৪, যা লিগে পয়েন্টের সর্বোচ্চ রেকর্ড। আগের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড আছে ২০২১ সালে, সেটি ৭৩।

বিষয়:কলম্বাস ক্যারল মিয়ামি মেসি শার্লোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…