চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক উইকেট, ব্যাটে রান নেই সাকিবের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। মাত্র একটি উইকেট পেলেও দমিয়ে রেখেছিলেন কিংস ব্যাটারদের। ব্যাটে অবশ্য অনুজ্জ্বল ছিলেন। রোববার জয় থেকে কিছুটা দূরে থাকতে ব্যাটে নেমে শেষ করতে পারেননি ম্যাচ। সাকিব ব্যর্থ হলেও গল টাইটান্স জয়ের দেখা পেয়েছে চার পরাজয়ের পর।

লঙ্কান প্রিমিয়ার লিগে গল টাইটান্সের শুরুটা ভালোই হয়েছিল। প্রথম ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে জিতেছিল সুপার ওভারে। দ্বিতীয় ম্যাচে হারায় বি লাভ ক্যান্ডিকে। এরপর টানা চার ম্যাচ হেরে যায় সাকিবের দল। সপ্তম ম্যাচে এসে জাফনা কিংসকে হারিয়েছে ৭ উইকেটে। জয়ে এখনও শেষ চারের আসা টিকে রইলো গল টাইটান্সের। অন্যদিকে হেরেও টিকে থাকল জাফনা কিংস।

কলম্বোতে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় জাফনা কিংস। ব্যাটে নেমে শুরুতেই চাপে পড়ে। পাওয়ার-প্লেতে ৩৪ রান সংগ্রহে ৫ উইকেট হারায়। শেষঅবধি ২০ ওভার খেলে ৮৯ রানে সবকটি উইকেট হারিয়ে ইনিংস শেষ করে।

টাইটান্সের হয়ে কাসুন রাজিথা ২০ রান খরচায় নেন ৪ উইকেট। লাহিরু কুমারা ও তাবরিজ শামসি নেন দুটি করে উইকেট। সাকিব ৪ ওভারে ১৩ রানে নেন একটি।

জবাবে নেমে টিম সেইফার্টের ৫৫ রানের ইনিংসে জয়ের কাছাকাছি যায় গল টাইটান্স। জয় থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে সেইফার্ট ফিরে গেলে ব্যাটে আসেন সাকিব। চার বলে দুই রান করে ১৩.২ ওভারে শোয়েব মালিকের বলে ধরা দেন ডেভিড মিলারের হাতে। পরের বলে জয় নিশ্চিত করেন দাসুন শানাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএলগল টাইটান্সজাফনা কিংসলঙ্কান প্রিমিয়ার লিগলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT