ক্রিকেট

সাকিবকে সরাসরি টানল লঙ্কান প্রিমিয়ার লিগের গল গ্ল্যাডিয়েটর্স

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান অনুশীলনে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি আসরে কলকাতার স্কোয়াডে থাকলেও খেলা হয়নি সাকিব আল হাসানের। নানা কারণে নামই সরিয়ে নেন। জুনে গড়াতে চলা লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে নাম লিখিয়েছিলেন। অবশ্য নিলাম পর্যন্ত অপেক্ষা করতে হল না। ‘সরাসরি চুক্তি করতে ইচ্ছুক’ ক্যাটাগরিতে নাম সরিয়ে নিতেই পেয়ে গেছেন দল। টাইগার বিশ্বসেরা অলরাউন্ডারকে সরাসরি টেনে নিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। অন্যদিকে, দল পেতে নিলাম অবধি অপেক্ষা করতে হচ্ছে লিটন ও আফিফকে।

লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ মৌসুমের নিলাম হবে ১১ জুন। অংশ নেবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। দল গঠনে প্রতিটি দলকে সর্বোচ্চ ৫ লাখ ইউএস ডলার খরচের অনুমতি দেয়া হয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিলামের জন্য ইতিমধ্যে পাঁচ শতাধিক খেলোয়াড় নিবন্ধন করিয়েছেন।

নিলামের আগেই দলগুলো সরাসরি চুক্তির যে সুযোগ পেয়েছে, তা দিয়ে সাকিব আল হাসান, বাবর আজম ও ডেভিড মিলারদের মতো তারকাদের স্কোয়াডে টেনেছে। ৩০ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্ট। যার জন্য সাকিবের দল গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তি করেছে দাসুন শানাকা, তাবরিজ শামসি ও ভানুকা রাজাপাকসের সঙ্গে।

বাবর আজমকে দলে টেনেছেন কলম্বো স্ট্রাইকার্স। তার সতীর্থ থাকছেন মাথিশা পাথিরানা, নাসিম শাহ ও চামিকা করুনারত্নে। ডেভিড মিলারের সঙ্গে চুক্তি করেছে জাফনা কিংস। তার সঙ্গে থাকছেন থিসারা পেরেরা, রহমানুল্লাহ গুরবাজ ও মাহেশ থিকসানা।

ডাম্বুলা আউরা চুক্তি করেছে ম্যাথু ওয়েড, কুশল মেন্ডিস, লুনগি এনগিডি ও আভিষ্কা ফের্নান্দোর সঙ্গে। ক্যান্ডি ফ্যালকনস সরাসরি নিয়েছে মুজিব উর রহমান, ভানিডু হাসারাঙ্গা, ফখর জামান ও অ্যাঞ্জেলো ম্যাথুজকে।

বিষয়:আফিফ এলপিএল গল গ্ল্যাডিয়েটর্স বাবর লঙ্কান প্রিমিয়ার লিগ লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…