চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চালকদের। অনেক ক্ষেত্রে ৫ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের। ছুটির কারণে বেশ কিছু পাম্প বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প এবং মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনসহ একাধিক পাম্পে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

সকালে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত এবং প্রাইভেট কারের লাইন নাখালপাড়া পর্যন্ত বিস্তৃত। তেল সংগ্রহ করতে চালকদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

Banglabid

লাইনে থাকা মোটরসাইকেল চালক প্রান্ত কুমার জানান, লাইনের দৈর্ঘ্য অনেক বেড়ে গেছে, তেল পেতে ৫-৬ ঘণ্টা সময় লাগছে। তিনি বলেন, ছুটির কারণে অনেক পাম্প বন্ধ থাকায় চালু পাম্পগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশনেও একই পরিস্থিতি দেখা গেছে। সেখানে লাইনে দাঁড়ানো সুজন নামের এক চালক বলেন, সকাল থেকে তিন ঘণ্টা অপেক্ষা করছেন, তেল পেতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে।

মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনেও দীর্ঘ লাইনের একই চিত্র পাওয়া গেছে। এদিকে, বৈশাখ উপলক্ষে রাজধানীর অনেক পাম্প বন্ধ থাকায় চালু স্টেশনগুলোতে চাপ বেড়েছে।

Reneta

জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে গত রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকার সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাশ’ অ্যাপ চালু করা হয়েছে।

এই ব্যবস্থায় অ্যাপ ব্যবহারকারীরা সর্বোচ্চ ১ হাজার টাকার তেল নিতে পারছেন, আর অ্যাপ ছাড়া দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৫০০ টাকার তেল।

যেসব স্টেশনে এ সেবা চালু হয়েছে, তার মধ্যে রয়েছে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এ সময় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল কিনতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ৬ মার্চ সরকার জ্বালানি তেলে রেশনিং ব্যবস্থা চালু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্বালানি সংকটতেলের পাম্পপহেলা বৈশাখপাম্পে দীর্ঘ লাইন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT