চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লুইজিয়ানা’র রাস্টনে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ

মেহরাব হোসেন রবিন মেহরাব হোসেন রবিন
১:২৭ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৬
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

“যেখানেই থাকি না কেন, আমরা আমাদের বাঙালি ঐতিহ্যকে ভুলতে চাই না”— এই চেতনাকে ধারণ করে সুদূর আমেরিকার লুইজিয়ানায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। গত ১১ এপ্রিল লুইজিয়ানার রাস্টন শহরের আর. এল. কুক পার্কে এক জমকালো বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত পহেলা বৈশাখ ১৪ এপ্রিল হলেও, সবার উপস্থিতি নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনে ১১ এপ্রিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লুইজিয়ানা টেক ইউনিভার্সিটির ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ -এর উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের পরিবারসহ ৭০ জনেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া আশেপাশের এলাকা থেকেও অনেক বাংলাদেশি শিক্ষার্থী সপরিবারে এই উৎসবে যোগ দেন।

বাঙালি সংস্কৃতির ছোঁয়া দিয়ে পার্কের নির্দিষ্ট স্থানটিকে বিভিন্ন দেশীয় শিল্পকর্ম ও আলপনার মাধ্যমে চমৎকারভাবে সাজানো হয়। উপস্থিত সকলের পরনে ছিল ঐতিহ্যবাহী পোশাক; ছেলেদের পাঞ্জাবি এবং মেয়েদের বর্ণিল শাড়িতে বিদেশের মাটিতে যেন একখণ্ড বাংলাদেশ ফুটে উঠেছিল।

উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেশীয় খাবারের বিশাল আয়োজন। দিনের শুরুতে সবাইকে পরিবেশন করা হয় বাঙালির চিরচেনা পান্তা-ইলিশ এবং হরেক রকমের সুস্বাদু ভর্তা। এছাড়া মিষ্টিমুখের জন্য ছিল রসগোল্লাসহ নানা ধরনের মিষ্টান্ন ও ঐতিহ্যবাহী পিঠা-পুলি, যা প্রবাসীদের মনে দেশের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।

Reneta

দিনব্যাপী এই আয়োজনে বয়সভিত্তিক নানা ধরনের মজাদার খেলাধুলা ও জমকালো সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী বালিশ খেলাসহ নানন খেলা, এবং লটারির পাশাপাশি ছিল গান, নাচ ও কবিতা আবৃত্তির মনমুগ্ধকর পরিবেশনা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে আমেরিকায় জন্মগ্রহণকারী ও বেড়ে ওঠা শিশু-কিশোররা এই দেশীয় উৎসবটি দারুণভাবে উপভোগ করে, যা আয়োজনের অন্যতম একটি সার্থকতা।

পুরো অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মো. শাহ জালাল মজুমদার এবং তার কার্যকরী দল। তারা জানান, হাজার মাইল দূরে থাকলেও নতুন প্রজন্ম যেন তাদের শেকড় এবং হাজার বছরের সমৃদ্ধ বাঙালি সংস্কৃতিকে ভুলে না যায়, সেই উদ্দেশ্যেই তাদের এই প্রয়াস।

প্রবাসের মাটিতে দেশীয় আমেজে আয়োজিত এই বৈশাখী উৎসব শুধু প্রবাসীদের আনন্দই দেয়নি, বরং সবার মাঝে এক গভীর ভাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চ শিক্ষাপহেলা বৈশাখলুজিয়ানা টেক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT