বিনোদন

বৈশাখে জ্বালা জ্বালা-চাঁদ মামায় মেতেছিলো তারুণ্য!

বৈশাখে জ্বালা জ্বালা-চাঁদ মামায় মেতেছিলো তারুণ্য!

পহেলা বৈশাখ উদ্‌যাপনকে ঘিরে মঙ্গলবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জমে ওঠে বর্ণিল আয়োজন। এ উপলক্ষ্যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ফ্ল্যাশমব, যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর একাধিক সিনেমার গানে নেচে-গেয়ে মেতে ওঠেন তরুণ-তরুণীরা।

বিভিন্ন রিলসে দেখা যায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), জগন্নাথ বিশবিদ্যালয়, নর্থ-সাউথ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখা যায় চোখ ধাঁধানো আয়োজন।

সেখানে এই প্রজন্মের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে পারফর্ম করেন শাকিব খানের তুমুল জনপ্রিয় গান জ্বালা জ্বালা, চাঁদ মামা এবং মন ভাসাইয়া প্রেমের সাম্পানে।

এসব গানের তালে তালে সাজানো কোরিওগ্রাফি ক্যাম্পাসজুড়ে তৈরি করে উৎসবমুখর পরিবেশ। বাংলা নববর্ষের আনন্দকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই এমন উদ্যোগ।

সেইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়েছে! অনেকেই ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেন, যা আয়োজনকে আরও রঙিন করে তোলে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ভাইরাল হয়েছে এসব ফ্ল্যাশমবের ভিডিও। জ্বালা জ্বালা, চাঁদ মামা, মন ভাসাইয়া প্রেমের সাম্পানে—এই গানগুলো শাকিবের জনপ্রিয়তার অংশ।

অনেকেই মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো বেছে নেওয়ার মানে, শাকিব অভিনীত “মেইনস্ট্রিম” সিনেমা এবং এর গানগুলো এখন শিক্ষিত তরুণদের মধ্যে সমানভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে!

বিষয়:চাঁদ মামা পহেলা বৈশাখ শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…