চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বেদনাময় স্মৃতির কথা বললেন ইয়ামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
দুটি পুরুষ ব্যক্তি ফ্যাশনেবল পোশাক পরা, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

লামিন ইয়ামাল এবং তার বাবা

লামিন ইয়ামাল খুব অল্প সময় নাম লিখিয়ে ফেলেছেন সেরাদের তালিকায়। ১৮ বর্ষী এ স্প্যানিয়ার্ড ইতিমধ্যে জিতেছেন ক্লাবের হয়ে লিগ শিরোপা এবং দেশের হয়ে ইউরো। কম বয়সে এত অর্জনের মধ্যেও আছে  বেদনাময় কিছু। জানালেন তার জীবনে সবচেয়ে বেদনাময় স্মৃতির কথা, তার বাবাকে ছুরি আঘাত করেছিল দুর্বৃত্তরা, তাকে রাখা হয়েছিল ঘরবন্ধি করে।

স্পানিশ সাংবাদিক হোসে রামন দে লা মোরেনার সাথে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছেন ইয়ামাল। তার মধ্যে অন্যতম ছিল তার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভবয়াবহ ঘটনা, বাবা মুনির নাসরাউইর উপরে হামলা।

ইয়ামালের বয়স যখন ১৬ বছর ছিল তখন তিনি তার চাচাতো ভাইয়ের সাথে ছিলেন। ঘটনার বিষয় জানতে পারার পর, তিনি তার বাবার কাছে ফিরে যে চাইলে তাকে ঘরবন্ধি করে রাখা হয় এবং সেখানে যেতে দেয়া হয় না। তিনি তৎক্ষণাৎ ট্রেনে উঠে তার বাবার কাছে আসতে চেয়েছিলেন।

Banglabid

সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আমার চাচাতো ভাই মোহার সাথে গাড়িতে ছিলাম। আমার ফোনটি স্পিকারে ছিল। আমার আরেক চাচাতো ভাই, যিনি মরক্কোতে ছিলেন, আমাকে ফোন করেছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিল আমি একা নাকি। এবং সে আমাকে এটি সম্পর্কে বলতে শুরু করে। সেই সময়, আমি ছিলাম ১৬ বছর বয়সী একটি বালক। আমি প্রথমে গাড়ি থেকে নেমে মাতারোতে ট্রেন স্টেশনে যাওয়ার চেষ্টা করি। কল্পনা করুন, আপনি একজন শিশু এবং শুনছেন বাবাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমি ট্রেনে উঠতে চেষ্টা করেছি, কিন্তু আমার চাচাতো ভাই আমাকে অনুমতি দেয়নি। আমি তাকে বলেছিলাম আমাকে মাতারোতে নিয়ে যেতে, নইলে আমি আর কখনও তার সাথে কথা বলব না। কিন্তু তারা আমাকে অনুমতি দেয়নি। তারা আমাকে ঘরে আটকে রাখে, এবং আমি বেরিয়ে আসার চেষ্টা করি।’

‘এটা একটা কঠিন সময় ছিল, এবং পরের দিন আমার অনুশীলন ছিল। তারপর আমার বাবা ফোন করে আমাকে বললেন যে সে ভালো আছে এবং শান্ত থাকতে। পরের দিন আমি তাকে হাসপাতালে দেখতে যাই। সবকিছু শান্ত হয়ে যায় তখন। আমি আমার বাবা এবং দাদীকে তাদের বাড়িতে বিশ্রাম নিতে দেখছি।’

হামলার সাথে জড়িত চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় মুনিরকে দুবার ছুরিকাঘাত করা হয়েছিল। তিনি গুরুতর অবস্থায় আহত হয়েছিলেন। ঘটনাটি মাতারোতে ঘটেছিল, যেখানে লামিলের বাবা থাকেন। ঘটনাস্থলে তর্ক-বিতর্কের জের ধরে ইয়ামালের বাবার গায়ে আঘাত করা হয়। ছুরিকাঘাতের তিন দিন পর ইয়ামালের বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় এবং এ ঘটনার কয়েকদিন পরে ইয়ামাল বার্সেলোনার হয়ে খেলা শুরু করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালের বাবাবার্সেলোনালামিন ইয়ামাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে ইউএনওসহ আহত ২০

পরবর্তী

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

পরবর্তী
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সুশীলা কার্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি

পাকিস্তান ক্রিকেট দল ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT