চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লরিসের মৌসুম শেষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই ইউরোপা লিগে খেলাটাও অনিশ্চয়তার মুখে পড়েছে। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে দলটির অধিনায়ক হুগো লরিসের ইনজুরি। চলতি মৌসুমে তিনি আর মাঠে নামতে পারবেন না।

টটেনহ্যামের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪৭টি ম্যাচ খেলেছেন লরিস। ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষক নিতম্বের ইনজুরিতে পড়ায় মৌসুমের বাকি ম্যাচগুলোতে তাকে ছাড়াই স্পার্সদের খেলতে হবে।

অন্তর্বর্তীকালীন কোচ বস রায়ান ম্যাসন শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, হুগো চলতি মৌসুমে মাঠের বাইরে ছিটকে গেছে। এটা অবশ্যই হতাশাজনক।

‘পরের মৌসুমে তার খেলার ব্যাপারে আমি বলতে পারব না। এটুকুই বলব, এ মৌসুমে শেষ পর্যন্ত সে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের অধিনায়ক, দলের গ্রুপের বড় অংশ হয়েই থাকবে।’

৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আছে টটেনহ্যাম। লিগের শেষ চার ম্যাচে জয় পাওয়াটা ম্যাসনের শিষ্যদের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। লরিসকে ছাড়া স্পার্সদের জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিনই হয়ে গেছে।

প্রিমিয়ার লিগে ৩৩ সমান ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউক্যাসল ইউনাইটেড। সমান ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৫৯। ব্রাইটন ৩৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যাম হটস্পারলরিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঘরে ও বাইরে করণীয়

আগস্ট ৭, ২০২৬
ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন, জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT