চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন বাদ পড়ার যে কারণ জানালেন প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ক্যাচ ধরার চেষ্টা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি রানখরায় ভুগছেন লিটন দাস। জাতীয় দলের হয়ে রান পাননি শেষ কয়েকটি সিরিজে। বিপিএলেও ভালো কাটছে না টাইগার ওপেনারের। প্রায় ম্যাচেই বাজে শট খেলে আউট হচ্ছেন। ফর্মহীনতা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ভেস্তে দিয়েছে তার। স্কোয়াড থেকে বাট পড়েছেন তারকা ব্যাটার।

আগামী ফেব্রুয়ারিতে হাইব্রিড মডেলে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া আসরের পরেরদিন সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরে পাকিস্তান সফর করে সেখানে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে টিম টাইগার্স। দল দেয়ার জন্য ১২ জানুয়ারি শেষদিন নির্ধারণ করে দিয়েছিল আইসিসি। শেষ দিনেই দল দিয়েছে বাংলাদেশ।

রোববার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে দল দেয় বিসিবি। সেখানে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন লিটনকে বাদ দেয়ার কারণ। বাজেভাবে আউট হওয়া এবং ফর্মে না থাকাকে বাদ পড়ার কারণ বলেছেন তিনি।

Banglabid

‘দুটো কারণ আমি বলব। লিটন আউট অব ফর্ম। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছেন। আউটের প্যাটার্ন একইরকম। ক্রিকেটের সাদা বলের ফরম্যাটে পাওয়ার প্লেতে যে সুবিধা নেয়া দরকার, চাপ চলে আসছে, পার্টনারের চাপ বাড়ছে, তিন নম্বর এক্সপোজড। তারপরও অনেক আস্থা রেখেছিলাম। অনেক ম্যাচেই সুযোগ দিয়েছি। মাঝখানে শ্রীলঙ্কার সাথে সিরিজ নির্ধারণী ম্যাচে রাখিনি দলে। আস্থার জায়গাটা, ব্যাটার ফর্মের বাইরে থাকলেও আস্থার জায়গা থেকে দলে রাখা হয়। আমার মনে হয় এ মুহূর্তে সেই অবস্থানে নেই।’

লিটনকে বাদ দেয়ার আরেকটি কারণ সৌম্য সরকার ও তানজিদ তামিম সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওপেনিংয়ে ভালো করেছেন। সেই জুটির উপরই আস্থা রাখতে চান প্রধান নির্বাচক। গাজী আশরাফের আশা লিটন শিগগিরই ফর্মে ফিরবেন।

‘সৌম্য ও তামিম ভালো করছে জুটি হিসেবে। তারাই ইনিংসের শুরু করতে যাচ্ছে। প্রথম একাদশেও লিটনের জায়গা নেই। আমাদের মনে হয়েছে লিটনের ক্লাস, মেধা নিয়ে সন্দেহ নেই। তবে ফর্মে সংকট, ঘাটতি দেখা গেলে তাকে সেই সংকট থেকে বের করে আনার জন্য, যদি আরও কাজ করতে পারি, তাহলে আরও শক্তিশালী করে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারব।’

Reneta

‘আমাদেরও এক্সপার্ট, এনালিস্ট আছে। বিপক্ষ দলের এনালিস্ট বেশি সফল হয়ে যাচ্ছে। এটা ভাঙার উত্তম সময়। এমন নয় দল থেকে বাদ পড়ে গেছেন। সামনে অনেক খেলা আছে। এক্সপার্টরা এখন দুর্বলতা নিয়ে কাজ করে কীভাবে আরও শক্তিশালী করা যায় সেই সুযোগ পাবে।’ যোগ করেন গাজী আশরাফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী আশরাফচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫বিসিবিলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT