ক্রিকেট

এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’

ছেলেদের ক্রিকেট ইভেন্ট

এশিয়ান গেমসে ব্যর্থতা, লিটন বললেন ‘পদত্যাগের কিছু নেই’

এশিয়ান গেমসে আবারও ব্যর্থ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হেরে এবারও পদকহীন থাকতে হয়েছে দলটিকে। বাংলাদেশ দলের এমন ব্যর্থতার পর অধিনায়ক লিটন দাসের কাছে প্রশ্ন গিয়েছিল ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব থেকে পদত্যাগ করবেন কি না? লিটন জানিয়েছেন তেমন কোনো সম্ভাবনা নেই। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের উত্তরে এ তারকা ব্যাটার বলেন, ‘না, আমি পদত্যাগ করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। এখানে পদত্যাগের কিছু নেই।’

‘আমার পারফরম্যান্স যথেষ্ট নয়। আমি দুইটা ম্যাচেই ভালো পারফরম্যান্স করতে পারিনি।’ পারফরম্যান্স সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন লিটন দাস।

পদক জিততে না পারায় অনুতপ্ত মনে হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘স্বাভাবিক বিষয়। দেশ থেকে যখন এসেছি একটা বড় টার্গেট নিয়ে এসেছি। যখন এটা দিতে পারব না, দল হিসেবে, ক্যাপ্টেন হিসেবে সবারই খারাপ লাগবে। খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু দল হিসেবে বাংলাদেশ অনেক কিছুই দিয়েছে অতীতে, আমার মনে হয় ভবিষ্যতেও দিবে। আমরা ওইটার জন্যই চেষ্টা করব আবার।’

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশ দল লঙ্কানদের কাছে হেরেছে ৬৩ রানে। এরপর সংবাদ সম্মেলনে এসে প্রশ্নের উত্তর দিতে মেজাজ হারান অধিনায়ক লিটন দাস। সেমিফাইনালে দলের সার্বিক পারফরম্যান্সে পাকিস্তানের কাছে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

বিষয়:এশিয়ান গেমস পাকিস্তান বাংলাদেশ লিটন শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…