ফুটবল

বিতর্কের ঝড় তোলা মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

বিতর্কের ঝড় তোলা মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে দলের ২-০তে হারের পর ক্লাব ম্যানেজমেন্ট নিয়ে করা মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে লিসান্দ্রো মার্টিনেজকে ঘিরে। ম্যাচ হেরে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ডিরেক্টর জেসন উইলকক্সের তীব্র সমালোচনা করেছিলেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার। চারপাশে যখন সমালোচনার ঝড় বইছে, তখন ক্লাবের দলবদল নীতি নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে হারের পর মার্টিনেজের করা মন্তব্যে ইউনাইটেডের কিংবদন্তি সাবেকরা প্রতিক্রিয়া জানান। সেসবের জেরে মার্টিনেজ বললেন, ইউনাইটেডকে আবারও সাফল্যের শিখরে দেখার তাড়না থেকেই ওই মন্তব্য করেছেন।

‘আমরা সবাই যে ফলাফলের আশা করেছিলাম, তা অর্জন করতে পারিনি। ম্যাচ হেরে ক্ষোভ ও হতাশার মুহূর্তে কিছু কথা বলেছিলাম। আমার সেই কথাগুলো আমার অনুভূতিকেই তুলে ধরে। আমি চাই ক্লাবটি যেন আবারও সবচেয়ে বড় শিরোপাগুলোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।’

ইউনাইটেডের ডিরেক্টর উইলকক্সের তীব্র সমালোচনা করে মার্টিনেজ আগে বলেছিলেন, ‘আমাকে অনেক সংযত থাকতে হচ্ছে। টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশিকিছু আশা করি। সত্যি বলতে, খেলোয়াড় হিসেবে আমাদের আরও ভালো কিছু করা প্রয়োজন। তবে এধরনের বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হলে শক্তিশালী দল গড়ে তোলা জরুরি।’

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ জেসন উইলকক্সে ম্যানচেস্টার ইউনাইটেডে লিসান্দ্রো মার্টিনেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…