ফুটবল

হারের হতাশায় ক্লাব কর্তাকেই ধুয়ে দিলেন মার্টিনেজ

হারের হতাশায় ক্লাব কর্তাকেই ধুয়ে দিলেন মার্টিনেজ

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে নিজেদের টিম ম্যানেজমেন্টের উপরই ক্ষোভ ঝেরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজ। ক্লাব ডিরেক্টর জেসন উইলকক্সের দিকে আঙুল তুলেছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার।

মঙ্গলবার রাতে স্পেনের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকোর মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। ২-০তে হেরে পয়েন্ট খুইয়েছে রেড ডেভিলরা। দলের হতাশার হারের পর ইউনাইটেডের ডিরেক্টর জেসন উইলকক্সের তীব্র সমালোচনা করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্লাবের দলবদল সংক্রান্ত বিষয় নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

‘আমাকে অনেক সংযত থাকতে হচ্ছে। দলের এ পরিস্থিতি বোঝায় বর্তমানে দলের অবস্থা কতটা খারাপ। গত মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছিলাম। এখন ক্লাবের শীর্ষ পর্যায় থেকে আরও বেশিকিছু প্রত্যাশা করছি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আরও খেলোয়াড় দলে টানা হোক। অন্য অনেক দল অনেক খেলোয়াড় নিচ্ছে।’

‘আমি টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশিকিছু আশা করি। সত্যি বলতে খেলোয়াড় হিসেবে আমাদের আরও ভালো কিছু করা প্রয়োজন। তবে এধরনের বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হলে শক্তিশালী দল গড়ে তোলা জরুরি।’

অ্যাটলেটিকোর কথা টেনে মার্টিনেজ বলেছেন, ‘অ্যাটলেটিকোর কথাই ধরা যাক, তাদের দলটা চমৎকার এবং এই জয়টা তাদেরই প্রাপ্য ছিল।’

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন লিগ ম্যানচেস্টার ইউনাইটেড লিসান্দ্রো মার্তিনেস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…