ভিডিও নিউজ

উত্তরায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর উত্তরায় বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। ইট পাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করে শ্রমিকরা। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বেলা সাড়ে বারোটার দিকে উত্তরা এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:উত্তরা পোশাক শ্রমিক বকেয়া বেতন বিক্ষোভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…