ফুটবল

বায়ার্নের বিপক্ষে নবাগত ভাইকিংয়ের চমক, সহজ জয় বার্সা-অ্যাটলেটিকো-আর্সেনালের

চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্নের বিপক্ষে নবাগত ভাইকিংয়ের চমক, সহজ জয় বার্সা-অ্যাটলেটিকো-আর্সেনালের

চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে লিগপর্বে দ্বিতীয় ম্যাচে আসরে অভিষেক হওয়া ভাইকিং এফকের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বসেছে সেই জার্মান জায়ান্টরা। ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা ৪-১ গোলে জিতেছে গ্যালাতাসারেইয়ের বিপক্ষে। ৭ গোলের নাটকীয় ম্যাচে নিকোলো ট্রেসোল্ডিয়ের হ্যাটট্রিকে ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-৩ গোলে হোঁচট খেয়েছে ইন্টার মিলান। লিলের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলেছে আর্সেনাল।

সব ছাপিয়ে বায়ার্নের ড্র বেশ চর্চায়। নরওয়ের হিমশীতল করা রাতে পেরে ওঠেনি জার্মান ক্লাবটি। এক লাল কার্ডে ভাইকিংদের মাঠে ১০ জন নিয়ে খেলতে হয়েছে তাদের। ম্যাচের দ্বিতীয় মিনিটে জিয়ান্নি স্টেননেসের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৮ মিনিটে ব্যবধান দিগুণ করেন পিটার ক্রিশ্চিয়ানসেন। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। তাতে হ্যারি কেনের গোলে ২-১ হয় ব্যবধান। ৬০ মিনিটে ইংলিশ ফরোয়ার্ডের জোড়ায় সমতায় ফেরে জার্মান জায়ান্টরা। ৭১ মিনিটে লুইস দিয়াজের গোলে ম্যাচে লিড নেয় জার্মান চ্যাম্পিয়নরা। ৭৩ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়েন মাইকেল ওলিসে। ৯০ মিনিটে একজন কম নিয়ে খেলা ক্লাবটির বিপক্ষে তৃতীয় গোল করেন হারম্যান হাউজেন। ম্যাচে ৩-৩ সমতায় ফেরে নরওয়ের ক্লাবটি।

একই রাতে স্পেনের রাজধানীতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। মেট্রোপলিটানোতে ম্যাচের প্রথম মিনিটেই পাবলো ব্যারিওসের গোলে লিড নেয় স্প্যানিশরা। ৭৪ মিনিটে লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ১০ জনে পরিণত হয় ইউনাইটেড। ৭৯ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে ব্যবধান বাড়ায় ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

তুরস্কে ম্যাচের প্রথমে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৪০ মিনিটেরে পর চিরচেনা ছন্দে ফেরে কাতালান ক্লাবটির। ২৮ মিনিটে আলেক্সি বাত্রাকভের গোলে লিড নেয় গ্যালাতাসারেই। এরপর ম্যাচে আর ফিরতে পারেনি স্বাগতিকরা। একে একে ৪৩ মিনিটে জোয়াও ক্যানসেলো, ৫০ মিনিটে ফের্মিন লোপেজ, ৫৩ মিনিটে অ্যান্টনি গর্ডন এবং ৬৫ মিনিটে করিম আদিয়েমির গোলে সহজে ম্যাচ নিজেদের করে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এদিকে ইতালিতে হয়েছে গোল উৎসব। ঘরের মাঠ সান সিরোতে ক্লাব ব্রুগের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে মিলান। ম্যাচে ৩০ মিনিটে পেনাল্টি থেকে সফরকারীদের লিড এনে দেন ট্রেসোল্ডি। ৪৪ মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৩ মিনিটে ট্রেসোল্ডির দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় বেলজিয়ামের ক্লাবটি। ৭৪ মিনিটে তিনি হ্যাটট্রিক পূর্ণ করলে ৩-১ ব্যবধান হয় ব্রুগের। ৮১ মিনিটে লৌতারোর দ্বিতীয় গোলে ৩-২ হয় স্কোর। ৮৭ মিনিটে রোমিও ভার্মান্টের গোলে ৪-২তে এগিয়ে যায় সফরকারীরা। ৯০ মিনিট শেষে যোগ করা তৃতীয় মিনিটে আঙ্গে-ইয়োয়ান বনির গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি মিলান।

লন্ডনে ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র ছিল আর্সেনাল এবং লিলের। দ্বিতীয়ার্ধে হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লন্ডনের ক্লাবটি। ৬৪ মিনিটে জুরিয়েন টিম্বার, ৬৭ মিনিটে ইবেরেচি ইজে এবং ৭১ মিনিটে বুকায়ো সাকার গোলে ফরাসি ক্লাবটিকে ৩-০ গোলে হারায় গানাররা।

রাতের অন্য ম্যাচে লেন্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে স্পোর্টিং লিসবন। সাবাহর বিপক্ষে ২-০ গোলে হেরেছে স্লাভিয়া প্রাহা। আরবি লেইপজিগ ১-০ হারিয়েছে পিএসভি আইন্দোহভেনকে। ভিয়ারিয়াল ৩-১এ জিতেছে নাপোলির বিপক্ষে।

বিষয়:অ্যাটলেটিকো মাদ্রিদ আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগ বায়ার্ন মিউনিখ বার্সেলোনা ভাইকিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…